Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Egypt

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Egypt will issue a five-year travel visa

  পাঁচ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিসর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার। পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান। এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন। স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।  বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তথ্যসূত্র: রাইজিংবিডি