Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label trump

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The Trump administration cannot be blamed.

ট্রাম্প সরকারকে চটানো যাবে না’   অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না।  ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব।  বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে।  আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে।  এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...

Trump fired those who voted for him

  যারা ভোট দিয়েছিলেন তাদেরই চাকরিচ্যুত করলেন ট্রাম্প গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন চাকরিচ্যুত হয়েছেন। নির্বাচনের সময় জেনিফার পিগট তার একতলা বাড়ির বাইরে বেশ গর্ব করেই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে লাল-নীল রঙের প্রচারণার পতাকা ঝুলিয়েছিলেন।  এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছিলেন। তাকে হঠাৎ করেই সিভিল সার্ভিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এটা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই।  পশ্চিম ভার্জিনিয়ার পার্কার্সবার্গে অবস্থিত ট্রেজারি ডিপার্টমেন্টের ব্যুরো অব ফিসকাল সার্ভিস থেকে ফেব্রুয়ারিতে বরখাস্ত হওয়া ১২৫ জনেরও বেশি ব্যক্তির মধ্যে পিগটও রয়েছেন।  সেখানকার বিপুল সংখ্যক মানুষ রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিগট বলেন, আমি যাদের সাথে কথা বলেছি তারা কেউই বুঝতে পারেননি যে, এই প্রশাসন ক্ষমতায় থাকলে আমাদের জীবনের ওপর কতটা বিপর্যয় নেমে আসবে।  ৪৭ বছর বয়সী এই নারী বলেন, এখন তিনি যা জানতে পারছেন তা আগে জানলে তিনি কখনই ট্রাম্পকে ভোট দিতেন না।  তিনি...

Britain's prince Trump will leave America Harry - What is the position on the question, said the President

ব্রিটেনের রাজকুমারকেও আমেরিকাছাড়া করবেন ট্রাম্প? হ্যারি-প্রশ্নে অবস্থান কী, জানালেন প্রেসিডেন্ট ব্রিটেনের রাজকুমার হ্যারি আমেরিকায় থাকেন। ব্রিটেন ছেড়ে সেখানে চলে গিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। তাঁদেরও কি ‘অবৈধবাসী’ বলে দেশে ফেরত পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখনই তেমন কোনও ভাবনা নেই তাঁর।  নিউ ইয়র্ক পোস্ট-কে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এখনই ওটা করতে চাই না।  ওঁকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।’’  ২০২০ সালে হ্যারি এবং মেগান ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তাঁরা। পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।  অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার।  নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। ...

Trump warns of IS militants, orders airstrike in Somalia, 'find and kill'

  সোমালিয়ায় বিমান হানার নির্দেশ, ‘খুঁজে বের করে মারব’, আইএস জঙ্গিদের হুঁশিয়ারি ট্রাম্পের সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ মেনে হামলা চালানোও হয়েছে। শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এবিষয়ে একটি পোস্ট করেন।  বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। পোস্টে তিনি ব্যাখ্যা দেন, সোমালিয়ায় লুকিয়ে রয়েছে ইসলামিক (আইএস) একজন স্টেটের কুখ্যাত পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য। তাদের নির্মূলের উদ্দেশ্যে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।  ট্রাম্প বলেন, ‘এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এসব হামলায় ওই গুহাগুলোই ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক জঙ্গিকে হত্যা করা হয়েছে।  ’ তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প তাঁর পোস্টে আরও লেখেন, ‘আইএস ও অন্য যারা আমেরিকানদের ও...

If the hostages are not released in Gaza by January 25, 'serious consequences' will be: Trump

  যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজে প্রবেশের আগেই গাজায় হামাসের হাতে থাকা সব জিম্মিদের মুক্তি দেখতে চান তিনি। অন্যথায় ‘গুরুতর পরিণত’ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সোমবার (২ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে।” পোস্টে তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের দীর্ঘ ও বহুতল ইতিহাসে যে কেউ আঘাত করেছে তার চেয়ে দায়ীদেরকে আরও বেশি আঘাত করা হবে। এখনই জিম্মিদের মুক্তি দিন!” আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে নিহত হন ১ হাজার ২০৮ জন। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন। তাদের অনেকেই মারা গেছেন। কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলের ধারণা, গাজায় বর্তমানে ১০১ জন ইসরায়েলি বন্দী রয়েছে। হামাসের হামলার প্রত...

Trump will give 'tough message' to Bangladesh, US politician to PTI

  বাংলাদেশকে ‘কঠোর বার্তা’ দেবেন ট্রাম্প, পিটিআইকে মার্কিন রাজনীতিক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। সেসঙ্গে ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।  ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাজিদ তারার। তিনি ‘মুসলিমস ফর ট্রাম্প’ নামে একটি সংগঠনের প্রধান।  মঙ্গলবার (১৯ নভেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল।  প্রভাবশালী পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন।  সাজিদ তারারের মতে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।  তিনি বলেন, ২০১৬ সালে মার্কিন প্র...

'Trump gave birth to me', the daughter of the future president of America was found in Pakistan

‘ট্রাম্প আমার জন্মদাতা’, পাকিস্তানে খোঁজ মিলল আমেরিকার হবু প্রেসিডেন্টের মেয়ে যৌন কেলেঙ্কারি, নির্বাচন পরবর্তী হিংসা, গোপন নথি হাতানোর মতো নানা অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বহুবার বিতর্কে জড়িয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট।  এবার জানা গেল পাকিস্তানে নাকি তাঁর মেয়ে রয়েছে ! সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে।  যেখানে পাকিস্তানি এক নারী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ঝড়ের বেগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।  গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ভোটে ডেমোক্র্যাটদের ধরাশায়ী করে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।  আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ফের একবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন তিনি।  এর মাঝেই এক পাকিস্তানি নারী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ভিডিওতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসাবে পরিচয় দিয়ে ওই নারীর দাবি, ট্রাম্প তাঁর জন্মদাতা বাবা।    ট্রাম্প তাঁর মাকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করেছিলেন।  এমনকি তাঁর মা সন্তানের সঠিকভাবে যত্ন নিতে অক্ষম বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই ন...

Trump criticized for controversial comments again

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সব সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প বিশ্বের সব দেশ এখন নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।  এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন?  নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?  এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে।  এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।  এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন, তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।  সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্...

Trump criticized for controversial comments again

  আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় এলেন। রবিবার (২৭ অক্টোবর) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জনসভায় সাবেক প্রেসিডেন্ট ও তার মিত্ররা একাধিক অশোভন ও বর্ণবাদী মন্তব্য করেছেন।  ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।  অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে।  ট্রাম্প বলেছেন, “(প্রেসিডেন্ট হলে) প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। দখলদারদের হাত থেকে আমি প্রতিটি শহর রক্ষা করব।”  এছাড়া, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেছেন সাবেক প্রেসিডেন্ট।  তার এসব বক্তব্য ও অভিবাসীদের নিয়ে কঠোরতার বাগাড়ম্বরে উল্লাস করেছেন রিপাবলিকান সমর্থকরা।  জনসভায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাদের কয়ে...

Kamala is 3 percent ahead of Trump in the poll

  জরিপে ট্রাম্পের চেয়ে ৩ শতাংশ এগিয়ে কমলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে আছেন। রয়টার্স/ইপসস- এর নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে।  আসছে ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে।  অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। সোমবার এই জরিপ শেষ হয়েছে।  এর আগের জরিপে দেখা গিয়েছিল, একই প্রশ্নে ৪৫ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে।  অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন ৪২ শতাংশ ভোটার।  নতুন জরিপে দেখা গেছে, ভোটারদের অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতির বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে।  জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তাদের জীবনযাত্রার ব্যয় ভুল পথে রয়েছে। অপরদিকে ৬০ শতাংশ জানিয়েছেন, অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ ভোটার অভিবাসন নীতির ব্যাপারে একই কথা বলেছেন।  তথ্...

Trump demands to protect Kamala's running mate Walz from protesters

 কমলার রানিং মেট ওয়ালজকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করার দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালে মিনেসোটায় ছড়িয়ে পড়া আন্দোলন চলাকালে টিম ওয়ালজকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন তিনি।  মিনেসোটার গভর্নর ওয়ালজ আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট–দলীয় প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট।   নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  ফক্স নিউজকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীরা ওয়ালজের বাড়ি ঘেরাও করে ফেলেছিলেন। সেই সময় বিক্ষোভকারীদের নিরস্ত করতে তিনি সবার সামনে এসে ওয়ালজকে ‘একজন ভালো মানুষ’ বলে ঘোষণা করেছিলেন।  তবে ট্রাম্প তাঁর এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে বা সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিংবা দিনক্ষণ উল্লেখ করতে পারেননি।  ট্রাম্পের এমন বক্তব্যের আগেই অবশ্য ২০২০ সালের ওই বিক্ষোভ নিয়ে ওয়ালজ কথা বলেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘প্রথমত, ট্রাম্পের টুইটের কারণেই সশস্ত্...

Kamala suddenly turned black Trump

হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন কমলা: ট্রাম্প   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। কিন্তু কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে তাকে আক্রমণ করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ওরিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  বুধবার মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প জানতে চান, কমলা আসলে কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়? শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টস কনভেনশনে তিনি বলেন, ‘আমি জানতাম না যে কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গ হয়েছিলেন এবং এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবেই পরিচিত হতে চান।  ’ ট্রাম্প আরো বলেন, তিনি (কমলা) সবসময় ভারতীয় ঐতিহ্য ধারণ করে এসেছেন।  সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তাই আমি জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? কিন্তু আপনি কি জানেন, আমি এই দুই জাতের মানুষকেই সম্মান করি। কিন্তু তিনি স্পষ্টতই তা করেন না। কারণ তিনি সব সময় ভারতীয় ছিলেন।  হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন।  কমলার মা ভারতীয় এবং ...

Plan to kill Trump again! Youth arrested with AK-47

 আবারও ট্রাম্পকে হত্যার ছক! একে-৪৭-সহ গ্রেপ্তার যুবক সময়টা সত্যিই খারাপ যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তাঁর কানের পাশ ঘেঁষে চলে গিয়েছে মৃত্যু। তবে বিপদের শঙ্কা যে এখনও কাটেনি তা স্পষ্ট।  এবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার করা হল এক আততায়ীকে।  কানে ব্যান্ডেজ নিয়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প।  পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।  আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছিল।  যেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতৃত্ব। সদ্য হামলার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল ওই অনুষ্ঠানকে ঘিরে।  সেখানেই মুখে স্কি মাস্ক পরে যোগ দিতে আসে এক যুবক।  তাঁকে দেখেই সন্দেহ হয় পুলিশের। কনভেনশন সেন্টারে তাঁকে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই মেলে একে৪৭ রাইফেল-সহ অসং...

Attack on Trump was attempted murder: FBI

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।  শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভেনিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, ঘটনাস্থল এখনও একটি সক্রিয় অপরাধের দৃশ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত; কী উদ্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে বা হামলায় ব্যবহৃত অস্ত্র শনাক্ত করতে কাজ করছে এফবিআই। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য যা তদন্তে সাহায্য করতে পারে তা এফবিআইকে জানাতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন রোজেক।  ঘটনাস্থলে বোমা শনাক্ত করণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে।  তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বন্দুকধারীর হামলায় ট্রাম্পের কান ফুটো হয়ে গেছে। নিহত হয়েছ...

Trump fined five thousand dollars, sent to prison

 ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনো কর্মীকে নিয়ে কথা বলতে পারবেন না তিনি।  আদালত অবমাননায় শুক্রবার (২০ অক্টোবর) ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এ আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।  নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় এক কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।   আপত্তিকর ওই পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। একইসাথে ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়।  কিন্তু তার প্রচারণামূলক সাইটে পোস্টটি রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন। শুক্রবার (২০ অক্টোবর) কোর্টরুমে বিচারক বলেছেন, সাবেক প্রেসেডেন্...

Trump convicted of sexual harassment, awarded damages

যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায় নিউ ইয়র্কের এক ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ১৯৯০ এর দশকে লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।  ম্যানহটন ফেডারেল আদালতের জুরিরা মঙ্গলবার এই রায়ে বলেছেন, অভিযোগকারী ক্যারলকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার মানহানিও করেছেন ট্রাম্প।  এসব অপরাধে ক্যারলকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছে আদালত।  রায়ের পর এক বিবৃতিতে ক্যারল (৭৯) বলেছেন, “বিশ্ব আজ চূড়ান্তভাবে সত্যটা জানতে পারল। এই জয় শুধু আমার না, তাদের বিশ্বাস করা হয়নি বলে দুর্ভোগ পোহানো প্রত্যেকটি নারীর।”  যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ফের হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রচারণারত ট্রাম্প (৭৬) এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জোসেফ টাকোপিনা সাংবাদিকদের জানিয়েছেন।  যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায়  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেওয়ানি মামলার বিচার চলাকালে ক্যারল আদালতে দেওয়া সাক্ষ্যে বলে...

Case against New York Times dismissed, Trump more uncomfortable

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা খারিজ, আরও অস্বস্তিতে ট্রাম্প   খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল।  ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (টঝ) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে।  পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই।  ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি।  আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে।  স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস।  উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়...

Trump has been charged with 34 crimes

  ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে একটি গ্র্যান্ড জুরি অভিযুক্ত করে। পরে আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য মঙ্গলবার ম্যানহাটন ফৌজদারি আদালতে হাজির হন ট্রাম্প। সাবেক এক পর্ণ তারকাকে গোপনে অর্থ প্রদান সংক্রান্ত একটি মামলায় তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাকে ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শুনানির আগে ট্রাম্পকে গ্রেফতার দেখানো হলেও, শুনানি শেষে তাকে ছেড়ে দেয় আদালত। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ কী?  ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক দণ্ডবিধির ১৭৫ ধারা অনুযায়ী ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।  নিউ ইয়র্কে ব্যবসায়িক রেকর্ড জাল করা একটি বড় অপরাধ। এ ক্ষেত্রে প্রসিকিউটরদের প্রমাণ করতে হবে যে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০০৬ সালের একটি অভিযোগ ঢাকতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। আর এটা করতে গিয়েই ২০১৬ সালের নির্বাচনের সময় জালিয়াতির ৩৪টি ভিন্ন অপরাধ করেছেন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ আদ...