রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
পদ্মা নদীতে জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান খাচাঁয় তেলাপিয়া মাছচাষ রাজশাহীর চারঘাটে প্রযুক্তিগত উন্নয়নের কারণে ভাসমান খাঁচায় মাছচাষ জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার পদ্মা নদীতে মৎস্যচাষীরা দলবদ্ধভাবে নিয়ন্ত্রিত পরিবেশে উপযোগী আকারে খাঁচা স্থাপন করে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করছেন। মৎস্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী বিভাগের সহায়তায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন গ্রামে পদ্মা নদীতে এই পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন একদল মৎস্যচাষী। দশজন জেলের একটি সুফলভোগী দলকে এই প্রকল্পের আওতায় ১০টি খাচার জাল, দড়ি, বাশঁ, ড্রাম, জিআই পাইপ দিয়ে খাচা স্থাপনসহ পোনা ও খাদ্য ক্রয়ের জন্য প্রায় ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ভাসমান খাচাঁয় মাছ চাষ করলে পুকুর কিংবা দিঘির মতো বড় জলাশয়ের প্রয়োজন হয় না। প্রবাহমান নদীর পানিকে ব্যবহার করেও এ পদ্ধতিতে মাছ উৎপাদন করা সম্ভব। মাছের বর্জ্য প্রবাহমান পানির সাথে অপসারিত হয় তাই পানি কিংবা পরিবেশের দুষণ হয় না। নদীর পানি প্র...