Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label fuel

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Food, water and fuel are cut off in Gaza until the prisoners are released

  বন্দিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত গাজায় খাবার-পানি-জ্বালানি বন্ধ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের কাছে থাকা বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার সব সুবিধা বন্ধ থাকবে বলে হুমকি দেয় ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ।তিনি বলেছেন, হামাস সমস্ত বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও জ্বালানি বা মানবিক সহায়তাসহ কোনো মৌলিক সংস্থানের অনুমতি দেওয়া হবে না।খবর আল জাজিরার। হুমকির এ বাণী ইসরায়েল কাটজ দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে। পোস্টে তিনি লেখেন- গাজায় মানবিক সাহায্য? অপহৃত ইসরায়েলিকরা বাড়ি ফিরে না আসা পর্যন্ত পানির কোনো কল খোলা হবে না, কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না এবং কোনো জ্বালানি ট্রাক প্রবেশ করবে না।ইসরায়েল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ পানি সংকটের মুখোমুখি হয়েছে গাজার অন্তত সাড়ে ৬ লাখ মানুষ।  এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক কার্যালয় বলছে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গত শনিবার থেকে ১ হাজার ঘর-বাড়ি ভেঙে পড়েছে। এ অঞ্চলে অনেকেই পানি, জ্বালানি ও চিকিৎসা সেবা সরবরাহে মারাত্মক সংকটের সম্মুখীন।  জাতিসংঘের মানবিক কার্যালয় আরও বল...

Putin to virtually attend Rooppur nuclear power plant fuel handover on October 5

  ভার্চুয়ালি যোগ দেবেন পুতিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।  ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ আয়োজিত তিনদিনের উন্নয়ন মেলা অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ কথা বলেন।  পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে ইউএনও সুবীর কুমার দাশ, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।  সংশ্লিষ্ট সূত্রমতে, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম ইতোমধ্যেই চলতি মাসের শেষে দিকে এ প্রকল্পের পারমাণবিক ...