রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আমেরিকায় সন্ধান ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া। শুনতে অনেকটাই ‘সোনার পাথরবাটি’ প্রবাদটি মনে পড়ে যেতে পারে। কিন্তু সৎিয়ই এমন এক আদ্যপ্রাণীর সন্ধান মিলেছে মার্কিন মুলুকে। তাদের সংক্রমণের মাত্রা এমনই ভয়াবহ যে প্রচন্ড কষ্ট পেতে হয় আক্রান্তকে। কখনও কখনও এক থেকে দু’দিনের মধ্যেই মারাও গিয়েছেন রোগীরা। কিন্তু কী এই ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া? আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ দ্য ইউনাইটেড স্টেটস’ জানিয়েছে, এই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। যার দ্বারা আক্রান্ত হলে সেই ব্যক্তিকে অত্যন্ত যত্ন করতে হবে। তেমন হলে আক্রান্ত অঙ্গটিকে শল্য চিকিৎসা করে বাদও দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৫ জনে ১ জনের মৃত্যু হয়েছে এক থেকে দুই দিনের মধ্যে। কিন্তু কেন এই প্রাণীগুলিকে ‘মাংসখেকো’ বলা হচ্ছে? আসলে দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রেই সংক্রমণের ফলে সৃষ্ট ক্ষতের আশপাশের মাংস ক্ষয়ে গিয়েছে প্রবল সংক্রমণের ধাক্কায়। যা দেখে বহু মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ব্যাকটেরিয়াগুলি ‘মাংসখেকো’। ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের এক জার্নাল...