Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label weight

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

When the weight of an onion is 9 kg!

 একটি পেঁয়াজের ওজনই যখন ৯ কেজি! কাটতে গিয়ে চোখে জল এলেও খাবারের স্বাদে বৈচিত্র্যের জন্য পেঁয়াজ ব্যবহার সর্বজনবিদিত। এদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্যতম পেঁয়াজ।  দেশি পেঁয়াজ আকারে ছোট, তুলনামূলক বড় আকৃতির হয় ভারতীয় পেঁয়াজ। মাঝে সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশে তুর্কি পেঁয়াজও দেখা গেছে । কিন্তু যদি কখনো জানা যায় যে একটা পেঁয়াজের ওজনই ৯ কেজি, তাহলে চোখ কপালে উঠতেই পারে! সম্প্রতি এমন এক পেঁয়াজের দেখা মিলেছে ব্রিটেনে।  যুক্তরাজ্যের এক মালি প্রায় ৯ কেজি ওজনের একটি পেঁয়াজ উৎপাদন করেছেন। শিগগিরই এটি বিশ্বের সর্বোচ্চ ওজনের পেঁয়াজের স্বীকৃতি পেতে পারে।  আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে আয়োজিত হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো নামের প্রদর্শনীতে ৯ কেজি ওজনের পেঁয়াজটি প্রদর্শিত হয়। প্রদর্শনীর প্রথম দিনে পেঁয়াজটির ওজন ৮দশমিক ৯৭ কেজি, যা নতুন বিশ্বরেকর্ড গড়তে পারে।  বিরাট আকারের পেঁয়াজটি নিয়ে হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ পোস্টও দিয়েছে। সেখানে দেখা য...

New York City sinking under the weight of skyscrapers?

  আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি? কথিত আছে, নিউ ইয়র্ক শহর কখনও ঘুমায় না। তবে না ঘুমানো শহরটিও ডুবে যেতে পারে নিঃসন্দেহে! গবেষণা বলছে, হাজার হাজার আকাশ্চুম্বি অট্টালিকার ভারে এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই প্রায় ১-২ মিলিমিটার করে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহর।  আর্থস ফিউচার নামক জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।  জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সঙ্গে বাড়ছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা। এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর।  গবেষণা বলছে, শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় ১৪০ মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এ ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টার কর্মচঞ্চল শহরটি। ১৯৫০ সালের পর প্রায় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এ ছাড়া এ শতাব্দীর পর শহরটিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ চার গুণ বেড়ে যাবে বলে জানা গেছে।  এতে বিপদে পড়বেন শহরটির ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ।  গবেষণা পরিচালনাকারী মার্কিন ভূতাত্ত্বিক...