প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
লাগাতার যৌন হেনস্তা, মুসলিম ধর্ম গুরুকে সাড়ে ৮ হাজার বছরের কারাবাসের সাজা তিনি যেন ইস্তানবুলের ‘রাম রহিম’। ডেরা সচ্চা সৌদা প্রধানের যৌন কেলেঙ্কারির ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার সুদূর ইস্তানবুলের এক স্বঘোষিত মুসলিম ধর্মগুরুর সাজাপ্রাপ্তির ঘটনা যেন রাম রহিমকে মনে করিয়ে দিল। আদনান ওক্তার নামের ওই ধর্মগুরুকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। ২০২১ সালেই তাঁকে ১ হাজার ৭৫ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছিল। এবার পুনর্বিচারে সাজা বেড়ে গেল ৮ গুণ! ওক্তারের পাশাপাশি আরও ১০ জনকে একই সাজা শোনানো হয়েছে। জানা গিয়েছে, একটি টিভি শো করতেন ওক্তার। সেখানে সারাক্ষণই তাঁর চারপাশে দেখা দেখা যেত স্বল্পবসনা সুন্দরীদের। যাঁদের তিনি ‘কিটেন’ অর্থাৎ বিড়ালছানা বলতেন। তাঁর শোয়ে রক্ষণশীল মূল্যবোধের শিক্ষা দিতে দেখা যেত ওই ধর্মগুরুকে। সেই সময় সারাক্ষণই তাঁর চারপাশে ঘুরে বেড়াতেন চড়া মেকআপ করা যুবতীরা। ওক্তারের বিরুদ্ধে যৌন হেনস্তা, নাবালিকাদের নির্যাতন, প্রতারণার মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির মতো অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গত বছর ওক্তারকে ...