প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ইয়েমেন যুদ্ধে ১১ হাজার বেশি শিশু ও পঙ্গু আট বছর আগে শুরু হওয়ার ইয়েমেন যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিশ্বে সবচেয়ে মানবিক সংকটে থাকা দেশটিতে নিহতের এই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, ‘হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে যুদ্ধে, আরও কয়েক লাখ শিশু স্বাস্থ্যগত কারণে প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।’ ইউনিসেফ বলছে, ‘২২ লাখের মতো শিশু অপুষ্টিতে ভুগছে দেশটিতে। তাদের মধ্যে এক চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম। বেশিরভাগই কলেরা, হাম এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।’ ২০১৪ সাল থেকে গত আট বছর ধরে চলা যুদ্ধের এক পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেন সরকার। অপরপক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। যুদ্ধে সরাসরি অংশ নিয়ে মারা গেছে শিশুরাও। এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছিল, হুতি বিদ্রোহীদের নিয়োগ দেওয়া ১ হাজার ৪০৬ শিশুর একটি তালিকা পেয়েছে তারা। এসব শিশু যুদ্ধক্ষেত্...