প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শুক্রবার বিকেলে উপজেলার দূর্গম চরাঞ্চল দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন। আর আওয়ামী লীগ সরকার হলো জনবান্ধব ও উন্নয়নকারী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক মানুষকে সমৃদ্ধশালী করতে চান। যে কারণে প্রতিটি এলাকায় সরকারের প্রতিনিধি থাকতে হবে। তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মাট বাংলাদেশ গড়তে ও চরাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই। ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধ...