Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label us

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Most of Trump's tariffs are illegal, US appeals court rules

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...

US imposes sanctions on 4 ICC officials

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটর সহ চারজন আইসিসি কর্মকর্তার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।  আইসিসি এই নিষেধাজ্ঞাকে ‘নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ’ বলে নিন্দা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইসিসির চার কর্মকর্তা আমেরিকান এবং ইসরায়েলিদের বিচারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিষেধাজ্ঞার ফলে, মার্কিন এখতিয়ারে লক্ষ্যবস্তুদের যে কোনো সম্পদ জব্দ করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর করিম খান এবং আরো চারজন ট্রাইব্যুনাল বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন- আইসিসির বিচারক কানাডার কিম্বার্লি প্রোস্ট এবং ফ্রান্সের নিকোলাস গিলো, ফিজির প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ায়ে নিয়াং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এই ব্যক্তিরা বিদেশী ব্যক...

Bangladesh proposes to limit additional US tariffs to a maximum of 10 percent

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা  ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ  র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...

US intelligence says Israel is preparing to attack Iran's nuclear facilities

বলছে মার্কিন গোয়েন্দা তথ্য : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।  তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।  বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।  মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কি না, তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন।  এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।  এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধান  মন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।  সিএনএনের প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, “সাম্প্রতিক কয়ে...

What the US says about the ban on Awami League activities

  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট -  আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।  সোমবার (১২ মে) এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।  বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।  এ তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।  টমি পিগট বলেন, ‘আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্...

US imposes highest import tariffs since World War I, fears of global trade war

  প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন।  বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।  কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ।  ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও।  যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে।  আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে।  মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...

First deal of Trump's second term: US company to supply LNG to Bangladesh

  ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম চুক্তি: বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি যুক্তরাষ্ট্রে লুইজিয়ানাভিত্তিক ‘আর্জেন্ট এলএনজির (তরল প্রাকৃতিক গ্যাস)’ সঙ্গে একটি নন-বাইন্ডিং চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় কোম্পানিটি বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে।  আর্জেন্ট এলএনজির বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট এলএনজি তাদের উৎপাদনসীমা বছরে ২৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করছে। তাদের নতুন এই চুক্তির আওতায় বাংলাদেশে তারা বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি বিক্রি করতে পারবে। খবরের তথ্য অনুযায়ী, লুইজিয়ানার দক্ষিণাঞ্চলের বন্দর ‘পোর্ট ফোরচনে’ একটি বড় এলএনজি প্রকল্প করছে ‘আর্জেন্ট এলএনজি’।  তাদের এই প্রকল্প সম্পন্ন হলে চুক্তি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি শুরু করতে পারে কোম্পানিটি।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি।  দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে...

Trump will give 'tough message' to Bangladesh, US politician to PTI

  বাংলাদেশকে ‘কঠোর বার্তা’ দেবেন ট্রাম্প, পিটিআইকে মার্কিন রাজনীতিক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। সেসঙ্গে ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।  ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাজিদ তারার। তিনি ‘মুসলিমস ফর ট্রাম্প’ নামে একটি সংগঠনের প্রধান।  মঙ্গলবার (১৯ নভেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল।  প্রভাবশালী পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন।  সাজিদ তারারের মতে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।  তিনি বলেন, ২০১৬ সালে মার্কিন প্র...
  যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমান সেনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মার্কিন বিমান সেনা। স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।  গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কান্ড ঘটান ওই সেনা-সদস্য।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।  নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য (ডিউটি এয়ারম্যান)।  অন্যদিকে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি।  তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।  মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দূতাবাসের বাইরে শরীরে আগুন দেন ওই ডিউটি এয়ারম্যান।  প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়া ওই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর পর লোকটিকে স্থানীয় একটি হা...

Four killed in US university shooting

  যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন; তার অবস্থাও গুরুতর। ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে হামলার এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।  লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় এখন আর কোনো হুমকি নেই। তবে ‘সতর্কতার কারণে’ স্থানগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজূ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের মূল ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বুধবার (৬ ডিসেম্বর)। এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হন।  পরে হামলাকারী নিজেও নিহত হয়েছে। লাস ভেগাস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  তবে, বিবৃতিতে তারা নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত না কী আত্মহত্যা করেছে সে সম্পর্কেও কোনো তথ্য দেয়া ...

US Ambassador Peter Haas returned to Dhaka

ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১:৩০ টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পিটার হাসকে বহন করা বিমানটি।  বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১:৩০ টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।  এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।  ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন পিটার হাস মার্কিন এ রাষ্ট্রদূতকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরে বেশ তৎপর হতে দেখা গেছে।  তার বিদেশ সফর নিয়েও নানা ধরনের আলোচনা শুরু হয়। তথ্যসূত্র: জাগোনিউজ  

Rocket attack on US military base in Iraq

  ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের সেনারা থাকেন।  ঘাঁটির ভেতরে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ইরাকের সামরিক বাহিনি ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেয়ার পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।  বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকি পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরো একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। সেখানেও মার্কিন সেনারা রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ৪ বার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতেই মার্কিন সেনা রয়েছে। তথ্যসূত্র: জাগোনিউজ

Bangladeshi killed in US shooting, another missing

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, নিখোঁজ আরেকজন যুক্তরাষ্ট্রে ভিন্ন দুটি ঘটনায় এক বাংলাদেশি গুলিতে নিহত এবং আরেক বাংলাদেশি নদীতে লাফ দিয়ে নিখোঁজ রয়েছেন।  নিহতের নাম ইয়াজউদ্দিন আহম্মদ (২৩), বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।  অপর ঘটনায় নিখোঁজ বাংলাদেশির নাম অনিক পাল।  মঙ্গলবার সকালে দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলির ঘটনা ঘটে।  স্থানীয় পুলিশ জানায়, গ্যাস স্টেশনের বাইরে ইয়াজউদ্দিনের গাড়ি দাঁড় করানো ছিল।  ডাকাতির উদ্দেশে এসময় তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল বন্দুকধারী। ইয়াজউদ্দিন বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।  পরে পুলিশ এসে ইয়াজউদ্দিনকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।  খালা রেহানা বেগমের হাত ধরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ইয়াজউদ্দিন।  তিনি পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।  অপর ঘটনায় গত ৩ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাসার কাছে জন টি মিয়ার্স ব্রি...

Wildfires in Canada: US capital shrouded in smoke

কানাডায় দাবানল: ধোঁয়ার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের রাজধানী কানাডার দাবানলে সৃষ্ট দূষিত বাতাস যুক্তরাষ্ট্রের পূবাঞ্চলীয় উপকূলের আরও দক্ষিণে ছড়িয়ে ওয়াশিংটন ডিসিকেও অস্বাস্থ্যকর ধোঁয়াশার চাদরে ঢেকে দিয়েছে; ঘরের ভেতরে থাকতে বাধ্য করেছে দেশটির রাজধানী শহরের অসংখ্য বাসিন্দাকে।  বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সীমিত গাড়ি চলাচল দেখা গেছে, ট্রেনে ভিড়ও ছিল স্বাভাবিকের তুলনায় কম।  শহরটির অনেক কোম্পানিই তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে।  পার্ক ও বিনোদন কেন্দ্র, সড়ক নির্মাণ এবং বর্জ্য সংগ্রহসহ অতীব জরুরি নয় পৌরসভার এমন অনেক সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  বেসবল দল ওয়াশিংটন ন্যাশনালস তাদের ঘরের মাঠের খেলা বাতিল করেছে, একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জাতীয় চিড়িয়াখানা।  সমকামিতার প্রতি সমর্থন জানাতে ‘প্রাইড মান্থ’ এর আয়োজন স্থগিত করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।  ২০ বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল আর কখনোই দাবানলের ধোঁয়ায় এভাবে আচ্ছাদিত হয়নি, বলছে বেসরকারি আবহওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার।  যুক্তরাষ্...

Russian minister visits frontline: US announces new aid to Ukraine

  রাশিয়ান মন্ত্রীর ফ্রন্টলাইন পরিদর্শন : নতুন করে ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন অঞ্চলে সৈন্যদের পরিদর্শন করেছেন। বাখমুতে লড়াইরত ইউক্রেনকে আরো সমর্থন দেয়ার মার্কিন ঘোষণার পর রাশিয়ান মন্ত্রী এই ফ্রন্টলাইন পরিদর্শনে যান। ঠিক কোথায় বা কখন তা উল্লেখ না করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সের্গেই শোইগু ডোনেটস্ক অঞ্চলের দক্ষিণ দিকে একটি সম্মুখ কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন।  প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রচারিত একটি বিরল ভিডিওতে দেখা যায়, রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী হেলিকপ্টারে ভ্রমণ করছেন এবং ক্ষতিগ্রস্ত ভবনের সামনে একজন সৈন্যের সাথে কথা বলছেন। মন্ত্রণালয় পরে জানায়, শোইগু সৈন্যদের রাষ্ট্রীয় পুরষ্কার প্রদান করেন এবং ‘সৈন্যদের নিরবচ্ছিন্ন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার বিষয়ে’ তার ডেপুটিদের সাথে একটি বৈঠক করেন।  ইউক্রেন সংঘাতের দীর্ঘতর যুদ্ধ বাখমুতের চারপাশে চলমান ভয়ানক লড়াইয়ের মধ্যে এই সফর অনুষ্ঠিত হলো। যা নিয়মিত সেনাবাহিনী এবং ওয়াগনার আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রতিদ্ব›িদ্ধতাকে আরও উন্মোচিত করেছে। ওয়াগনার শেফ ইয়ে...

Snowstorm shuts down schools in Us, cancels thousands of flights

  তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে স্কুল বন্ধ, হাজার হাজার ফ্লাইট বাতিল:   তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) উচ্চগতির বাতাস এবং ভারী তুষারসহ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমে আঘাত হেনেছে তুষারঝড়। এর ফলে উত্তর আমেরিকার এই দেশটির কয়েকশ স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।  একইসঙ্গে মার্কিন বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতিল করা হয়েছে দেড় হাজারেরও বেশি ফ্লাইট। এছাড়া তুষারঝড়ের কারণে কিছু মার্কিন অঞ্চলে সড়কপথে ভ্রমণও কঠিন হয়ে গেছে।  বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।  রয়টার্স বলছে, বুধবার সকালে ৫০ মিলিয়নেরও বেশি মার্কিন নাগরিক শীতকালীন আবহাওয়ার এই পরামর্শের অধীনে ছিল। মূলত ওই তুষারঝড়টি পশ্চিম এবং উত্তর যুক্তরাষ্ট্রের বিস্তৃত অংশজুড়ে আঘাতের পর পূর্ব দিকে সরে গেছে।  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বুধবার দিনের বেলা এবং বৃহস্পতিবার পর্যন্ত কিছু জায়গায় ২ ফুট (৬০ সেমি) পর্যন্ত তুষারপাত এবং ঘণ্টায় ৬০ মাইল (৯৭ কিমি) বেগে বাতাস বইতে প...