রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
এবার কুকুর ধরলো কোকেন দেশে প্রথমবারের মত কুকুরের সহায়তায় ধরা পড়েছে কোকেনের বড় চালান। অলি নামের কুকরটি উত্তরার একটি আবাসিক হোটেলে এক বিদেশির কাছে মাদক শনাক্ত করে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় যৌথভাবে ‘এফোর্ড ইন’ হোটেলে এ অভিযান চালায়। তাতে ২শো গ্রাম কোকেনসহ ধরা পড়ে মোহাম্মেদি আলি নামের তানজানিয়ার এক নাগরিক। এয়ারপোর্ট এপিবিএনের ডগ স্কোয়াড এ অভিযানে অংশ নেয় জানিয়ে এএসপি মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম কোনো প্রশিক্ষিত কুকুর কোকেন শনাক্ত করলো। কুকুরটির নাম অলি। এটা অন্য কোনো বাহিনিতে হয়নি। অর্থাৎ, অন্য মাদক শনাক্ত করলেও কোকেন শনাক্ত করতে পারেনি অন্য কোনো ডগ স্কোয়াড। অভিযানের বর্ণনা দিতে গিয়ে জিয়াউল হক বলেন, হোটেলের দোতলায় ১০২ নম্বর রুমে উঠেছিলেন মোহাম্মেদি। আভিযানিক দল প্রথমেই তাকে আটক করে। মাদকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন। এ সময় সাথে থাকা এপিবিএন ডগ স্কোয়াডের সহায়তায় কক্ষে তল্লাশি চালানো হয়। তখন ডগ অলি মোহাম্মেদির সাথে থাকা কালো একটি ব্যাগে মাদক থাকার সংকেত দে...