Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Imran Khan #Bangabandhu

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Why is Imran Khan comparing himself with Bangabandhu?

কেন বঙ্গবন্ধুর সঙ্গে নিজের তুলনা দিচ্ছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সাম্প্রতিক এক বক্তব্য ব্যাপক আলোচনা ও কৌতুহলের জন্ম দিয়েছে। ইমরান খান তার সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনকে তুলনা করেছেন ১৯৭০-৭১ সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের সঙ্গে। আর পিটিআই’কে তুলনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে। আগাম নির্বাচনের দাবিতে গত সপ্তাহ থেকে দলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে লং মার্চ শুরু করেছেন ইমরান খান। বিভিন্ন শহর ঘুরে এই লং মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে শেষ হওয়ার কথা। এরই মধ্যে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) লাহোরের কাছে ওয়াজিরাবাদে তার গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদমাধ্যমের মনোযোগ এখন এই গুলিবর্ষণের ঘটনার দিকেই। কিন্তু দুদিন আগে এক জনসমাবেশে ইমরান খান যে মন্তব্য করেন, তা-ও পাকিস্তানের ভেতরে ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শেখ মুজিবের সঙ্গে নিজের তুলনা গুজরানওয়ালার ওই সমাবেশে ইমরান খান তার ভাষায় ‘প্র...