রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
হাতাহাতি মালদ্বীপের সংসদে তাণ্ডব এমপিদের মালদ্বীপের সংসদ না যুদ্ধক্ষেত্র! একে অপরের চুল ধরে টানা, সপাটে ঘুসি কষিয়ে দেয়া, মাটিতে ফেলে দিয়ে পা ধরে টেনে নিয়ে যাওয়া- কিছুই বাদ গেল না। এমনকি স্পিকারের কানের কাছে লাগাতার ভেঁপুও বাজালেন এক এমপি! সবমিলিয়ে কার্যত সার্কাসে পরিণত হল মালদ্বীপের জাতীয় সংসদ। ভবনের মধ্যে এমপিদের তাণ্ডবের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কয়েকদিন ধরেই মালদ্বীপের সংসদে তুমুল মতবিরোধ চলে আসছে। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে, তা নিয়ে সরব বিরোধীরা। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতি মালদ্বীপের বিরোধীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার (২৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল মালদ্বীপের সংসদে। জানা গেছে, মুইজ্জু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয়। কিন্তু ভোট শুরু হতেই রণক্ষেত্র হয়ে ওঠে মালদ্বীপের সংসদ। একে অপরকে ধাক্কা দেয়া থেকে শুরু করে মারধর- কোনো কিছু করতেই বাকি রাখেননি এমপিরা। একটি ভিডিওতে দেখা গেছে, এক এমপি মাটিতে পড়...