Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Russian

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Russian attack on power grid in Ukraine, 1.5 million people in the dark

ইউক্রেনে পাওয়ার গ্রিডে রাশিয়ার হামলা, অন্ধকারে ১৫ লাখ মানুষ ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। আরও কয়েকটি পাওয়ার গ্রিডে বিমান হামলা চালানো হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ কিয়েভের। পাওয়ার গ্রিডে হামলার কারণে দেশটির ১৫ লাখের মানুষ অন্ধকারে রয়েছেন। এক ভিডিও বার্তায় শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভয়াবহ আকারে রুশ হামলা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় তার দেশ আরও উন্নতি করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এই গণ-হামলার পরিসর খুব বিস্তৃত। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের অঞ্চলগুলোতে এই হামলা হয়েছে। তিনি বলেন, অবশ্যই রুশ ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের নেই। তিনি নিশ্চিত যে, ধীরে ধীরে অংশীদারদের সাহায্যে এ সক্ষমতা অর্জন করবেন। তারা বেশির ভাগ ক্রুজ ক্ষেপণাস্ত্র, বেশির ভাগ ড্রোন ভূপাতিত করেন বলেও জানান তিনি। তিনি বলেন, শনিবার ইউক্রেন বাহিনী ২০টি ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন ভূপাতিত ক...

Putin's announcement of annexation of four territories of Ukraine to Russia

ইউক্রেনের চারটি ভূখণ্ড রাশিয়ার সঙ্গে যুক্ত করার পুতিনের ঘোষণা    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চারটি ভূখন্ডকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। পুতিনের ঘোষণার ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরিজ্জিয়া, ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখন্ড বলে দাবি করবে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সম্প্রতি ইউক্রেনে দখলকৃত চারটি এলাকায় কথিত গণভোট আয়োজন করেছে রাশিয়া। এই চারটি এলাকা ইউক্রেনের ১৫ শতাংশ ভূখন্ড। নিরপেক্ষ পর্যবেক্ষকের অনুপস্থিতিতে আয়োজিত গণভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই গণভোটকে মস্কোর ‘সাজানো’ এবং অবৈধ বলে দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ অধিকৃত ইউক্রেনের খেরসন এবং জাপোরিজ্জিয়া অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন। আর ফেব্রুয়ারিতে ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি। শুক্রবার ভাষণে পুতিন ইউক্রেনে চলমান য...