Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Games

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Bangladesh won the first medal for women cricketers in the Asian Games

  এশিয়ান গেমসে নারী ক্রিকেটারদের হাত ধরে বাংলাদেশ প্রথম পদক জিতলো এশিয়ান গেমসে নারী ক্রিকেটারদের হাত ধরে বাংলাদেশ প্রথম পদক জিতলো। সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিগার সুলতানা জ্যোতিরা এই পদক জিতে নেয়। ৫ উইকেটে জিতে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ। প্রথমে ব্যাটিঙে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অতিক্রম করে যায়। নারী ক্রিকেট দল ৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো। বাংলাদেশের নারী ক্রিকেটাররা এই টুর্নামেন্টে তৃতীয়বার পদক পেলেন। ২০১০ সালে চিনে প্রথমবার তাদের গলায় রুপার পদক শোভা পেয়েছিল। ওইবারও ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়।  পাকিস্তানকে ইনিংসের পঞ্চম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। এরপর পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হার...