প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ফিনিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী মারিনের ভাষণ। ছবি: রয়টার্স ইউক্রেনের পরে এ বার ফিনল্যান্ডে হামলা চালাতে পারে রুশ সেনা। সোমবার ফিনল্যান্ড সীমান্তে অদূরে রুশ সুখোই যুদ্ধবিমানের মহড়া শুরুর পরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে রুশ উপ বিদেশমন্ত্রী সের্গেই রয়বকভ বলেছেন, ‘‘নেটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছে রাশিয়া।’’ এরই মধ্যে সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন সে দেশের পার্লামেন্টে বক্তৃতায় নেটো জোটে যোগদানের জন্য আবেদনের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার মারিন জানিয়েছিলেন, অবিলম্বে নেটোয় যোগ দিতে আবেদন জানাবেন তাঁরা। জানিয়েছিলেন, সোমবার আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে আবেদন জানানো হতে পারে। দিন কয়েক আগে সুইডেনের তরফেও একই ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিশেষত, ফিনল্যান্ডের এই উদ্যোগ রাশিয়ার নিরাপত্তার পক্ষে বড় আশঙ্কা বলে মনে করছে ভ্লাদিমির পুতিনের সরকার। ফিনল্যান্ডের সঙ্গে প্রায় ১২৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। অতীতে দু’দেশের একাধিক বার যুদ্ধও হয়েছে। সম্প্রতি নেটোর যোগদানের ফিনল্যান্ড। নেটোয় যোগ দেওয়া প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নীনিস্তো...