প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা খারিজ, আরও অস্বস্তিতে ট্রাম্প খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (টঝ) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে। পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই। ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি। আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে। স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়...