প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
২৯ দিনে মেট্রোরেলে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা উদ্বোধনের পর থেকে ২৯ দিনে মেট্রোরেলের তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে । সেখান থেকে আয় হয়েছে দুই কোটি ৪৬ লাখ টাকা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন। পুরাতন এলিফ্যান্ট রোডে অবস্থিত ডিএমটিসিএলের সভাকক্ষে তিনি বলেন, সম্পূর্ণ রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। এই সময়ে (২৯ দিনে) তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ ডিসেম্বর) থেকে যাত্রী চলাচল শুরু হয়। প্রথমদিকে উত্তরা টু আগারগাঁওয় সরাসরি চলাচল করলেও তৃতীয় স্টেশন হিসেবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে পল্লবী স্টেশন। তথ্যসূত্র: বাংলানিউজ