Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Iran

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Iran made a big mistake tonight, Netanyahu warned

ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে।  এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।’   ‘তারা (ইরান) বুঝতে পারবে’ মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে।  যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।’ এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের ...

Iran fired missiles from the drone and destroyed the drone

  ইরান ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে। দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশপথে যুদ্ধের নানা কৌশল প্রদর্শনের সময় সেখানেই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়া হয়।  এর মধ্য দিয়ে এবারই প্রথম ইরানে ড্রোন থেকে হামলা চালিয়ে অন্য একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হলো। বুধবার (৪ অক্টোবর) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার জানিয়েছেন, নিজের দেশে তৈরি একটি ড্রোন সফলভাবে প্রথমবারের মতো আকাশ যুদ্ধের মিশন পরিচালনা করেছে।  এতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্য একটি ড্রোনকে হামলা বা ধ্বংস করা হয়।  ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্ড বুধবার বলেছেন, ‘আকাশযুদ্ধের মহড়াকালে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য একটি ড্রোনকে লক্ষ্যবস্তু করে।  এটি দেশে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা লক্ষ্যবস্তুকৃত ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি।’  এই ব্রিগেডিয়ার জেনারেলের দাবি, বিশ্বে আর মাত্র দুটি দেশ এই অত্যাধুনিক এ...

The trial of 2 journalists who reported the death of Masha Amini in Iran has started

ইরানে মাশা আমিনির মৃত্যুর খবর করা ২ সাংবাদিকের বিচার শুরু   তেহরানে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির খবর সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগে দুই নারী সাংবাদিকের বিচার শুরু করেছে ইরানের আদালত।  আট মাস ধরে জেলে থাকা সাংবাদিক নিলুফার হামেদি (৩০) ও সাংবাদিক এলাহেহ মোহাম্মাদির (৩৬) বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকলেও তাদের আলাদা আলাদা আদালতে বিচার হচ্ছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।  এ দুজনের মধ্যে এলাহেহের বিচার সোমবার থেকে শুরু হয়েছে।  আর নিলুফার হামেদির রুদ্ধদ্বার বিচার মঙ্গলবার থেকে ইরানের একটি বিপ্লবী আদালতে শুরু হয়েছে বলে নিলুফারের স্বামী নিশ্চিত করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  নিরাপত্তা হেফাজতে মাশা আমিনির মৃত্যু গত বছর ইরানকে কয়েক মাস অস্থির করে রেখেছিল।  মুসলিম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নারীদের ঘরের বাইরে কঠোর পোশাকবিধি মেনে চলতে হয়;  ওই বিধি ভঙ্গের অভিযোগে ইরানের নীতি পুলিশ মাশা আমিনিকে আটক করেছিল, পরে তাদের হেফাজতে থাকা অবস্থাতেই ওই তরুণীর মৃত্যু হয়।  মাশার মৃত্যু ইরানের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে; এর ধারাবাহ...

Iran's arms and ammunition going to Yemen, France, US seized

 ইয়েমেনে যাচ্ছিল ইরানের বিপুল অস্ত্র-গোলাবারুদ, আটকালো ফ্রান্স-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ্ধ জব্দ করেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। অবৈধভাবে পাঠানো এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌ বাহিনী।  বুধবার (১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেন, গত ১৫ জানুয়ারি ওমান উপসাগর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তিনি বলেন, তথ্যগতভাবে সহায়তা এবং সামগ্রিকভাবে সমন্বয় করে ফ্রান্সকে সহায়তা করেছি আমরা। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জব্দ অস্ত্রগুলো হেফাজতে নিয়েছি।  মার্কিন কেন্দ্রীয় কমান্ড বুধবার নিশ্চিত করে করেছে, ‘৩ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল , ৫ লাখ ৭৮ হাজার রাউন্ড গুলি, ২৩টি অ্যান্টি গাইডেড ক্ষেপণাস্ত্র গত মাসে জব্দ করা হয়। গত দুই মাসে চারটি উল্লেখযোগ্য অবৈধ কার্গো বাধা দেওয়ার মধ্যে এটি একটি।’  কেন্দ্রীয় কমান্ড ঘোষণায় আরও জানায়, সম্প্রতি হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো ১০০টি ড্রোনও জব্দ করেছে...