Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Vidyananda

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Vidyananda Foundation's 'Eid Bazaar at Nominal Price'

  For English:  Vidyananda Foundation's 'Eid Bazaar at Nominal Price' ‘১ টাকায় আহার, ১ টাকায় ইফতার, ১ টাকায় চিকিৎসা’- এমনিই সব মানবিক কার্যক্রম পরিচালনা করে রাজশাহীর অসহায়, দুস্থ ও নিম্নবৃত্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতীকি মূল্য ১ টাকা রাখা হলেও যে সেবা দেয়া হচ্ছে সেটার গুনগতমান অনেক ভালো। মূলত বিনামূল্যের মানবিক এই কার্যক্রমকে ১ টাকার প্রতিকী মলাটে অসহায়দের দোয়ারে পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। যা রাজশাহীর সর্ব মহলেই প্রশংসিত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাপনে। ব্যয়েও চাপ বাড়ায় দু’মুঠো খাবারেও টান পড়েছে। তবে মানবতার ফেরিওয়ালা হয়েই এসব মানুষের মুখে কখনো ইফতার, কখনো খাবার, আবার কখনো প্রাথমিক চিকিৎসার ফেরি নিয়ে পৌঁছে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যা রাজশাহীর বস্তি এলাকার অসহায় মানুষের জন্য অনেকটাই স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। জানা যায়, বছর জুড়ে ১ টাকায় আহার প্রকল্পকের সঙ্গে রজমান মাস ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে বিনামূল্যে ইফতার বিতরণ করছে এই সংস্থাটি। প্রতিদিন ৪০০ পরিবারের দ্বো...