Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #three #half #thousand #year #old #city #woke #up

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The three and a half thousand year old city woke up

 জেগে উঠল সাড়ে তিন হাজার বছরের পুরনো শহর রাজপ্রাসাদ, দুর্গ সবই আছে শহরে। প্রায় তিন হাজার চারশ’ বছর আগের এই শহরটি এক সময় হারিয়ে যায় ইরাকের সবচেয়ে বড় জলাধারের নিচে। মারাত্মক খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবারও জেগে উঠেছে শহরটি। গত সোমবার ইরাকের প্রতœতাত্তি¡কেরা এ তথ্য জানিয়েছেন।  ব্রোঞ্জ যুগের স্থাপনাটি দীর্ঘকাল টাইগ্রিস নদীর পানিতে তলিয়ে ছিল। এই বছরের শুরুতে শহরটি জেগে ওঠে। এরপরই মসুল বাঁধের জলাধার পানিতে ভরে ওঠার আগে প্রাচীন শহরটিতে খোড়াখুড়ি শুরু করেন গবেষকরা।  ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রাচীন শহরটির জায়গা এখন কেমুন নামে পরিচিত। জার্মান ও কুর্দি প্রতœতাত্তি¡কদের একটি দল সেখানে খনন কাজ চলছে। গবেষকদের ধারণা মিত্তানি সাম্রাজ্যের আমলের স্থাপনাটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৫৫০ থেকে ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য সচল থেকেছে। এসব তথ্য জানিয়েছেন, জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ার ইস্টার্ন আর্কিওলোজি বিভাগের জুনিয়র অধ্যাপক ইভানা পুলজিজ। তিনি গবেষক দলের সদস্য হিসেবে কাজ করছেন। পুলজিজ বলেন, ‘শহরটি সরাসরি টাইগ্রিসের উপর অবস্থিত হওয়ায় এটি মিত্তানি সাম্রাজ্যে...