রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ফের রাতভর বিক্ষোভে কাঁপল ইরান: সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী আন্দোলনের তেজ কিছুটা কম বলে মনে হলেও রাতভর বিক্ষোভ ফের ইসলামী প্রজাতন্ত্রটিকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী তেহরানসহ অনেকগুলো শহরে বিক্ষোভ শুরু হয়ে গত মাসে ফাঁসিতে ঝোলানো দুই বিক্ষোভকারীর চল্লিশা শুরুর রাত পর্যন্ত চলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসব বিক্ষোভের ভিডিও শুক্রবার অনলাইনেও এসেছে। ইরান গত ৮ জানুয়ারি মোহাম্মদ মেহদি কারামি ও মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসির দড়িতে ঝোলায়, ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করে আরও দুইজনের। ইরানজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, কঠোর হিজাব আইন না মানার অভিযোগে গ্রেপ্তার কুর্দি-ইরানি তরুণী মাশা আমিনি নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার পর। কঠোর ওই হিজাব আইনের কারণে দেশটিতে ঘরের বাইরে নারীদের শরীর ও মাথার চুল ঢেকে রাখতে হয়। তেহরানের বেশ কয়েকটি এলাকার পাশাপাশি কারাজ, ইস্ফাহান, কাজভিন, রাশত, আরাক, মাশহাদ, সানানদাজ, করবেহ ও খুজেস্তান প্রদেশের ইজেহতে বিক্ষোভের বিষয়টি শুক্রবার অনলাইনে পা...