Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Thailand

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

14 people died in a road accident in Thailand

  থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ১৪ যাত্রী নিহত হয়েছে।  মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম অঞ্চলের প্রাচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থাইপিবিএস জানায়, দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দু’ভাগ হয়ে যায়।  উদ্ধারকর্মিরা বাসটির দুমড়ে মুচড়ে যাওয়ার অংশে আটকাপড়া যাত্রীদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বাসটি দুর্ঘটনায় পড়লো তা তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যসূত্র: বিডিনিউজ