Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label man

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Half dog, half wolf! Price 500 million! An Indian man bought the world's most expensive sarma

অর্ধেক কুকুর, অর্ধেক নেকড়ে! দাম ৫০ কোটি! বিশ্বের সবচেয়ে দামি শর্মা কিনলেন এক ভারতীয় ব্যক্তি একটি কুকুরের দাম ৫০ কোটি টাকা, ঠিকই পড়ছেন। ৫০ কোটি। নাম ক্যাডাবম্ব ওকামি। বিশ্বের সবচেয়ে দামি পোষ্য হিসাবে সারমেয় জগতের মুখ উজ্জ্বল করছে এই কুকুর।  বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কুকুরটি। কুকুরটিকে কিনেছেন বেঙ্গালুরুর একজন বিখ্যাত ডগ ব্রিডার এস সতীশ। বিশেষজ্ঞদের মতে, ক্যাডাবম্ব ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর।  বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেফার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রিড। এহেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী চেহারার।  মাত্র আট মাস বয়সেই কুকুরটির ওজন ৭৫ কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাবম্ব।   ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটিকে কিনেছেন সতীশ। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান। এই বিশাল মূল্য এটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে।  ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন। এর আগেও বিভিন্ন বিরল প্রজাতির ক...

25 thousand years old pyramid under the ground! There is no evidence of man-made, who made?

মাটির নীচে ২৫ হাজার বছরের প্রাচীন পিরামিড! মনুষ্য-নির্মাণের নেই কোনও প্রমাণ, তৈরি করল কারা? পিরামিডের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে তা হল মিশর। চারদিকে শুধু বালি আর বালি। মাটির গভীরে সেখানে প্রোথিত রয়েছে অপার রহস্যের খনি। ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নীচে শায়িত। শতাব্দীপ্রাচীন এক একটি পিরামিড রহস্য-রোমাঞ্চের খনি।  কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড নাকি তৈরি হয়নি মিশরে। মিশরীয়দের হারিয়ে সেই তকমা কেড়ে নিয়েছে ইন্দোনেশিয়া। সেখানে মাটির নীচে শায়িত রয়েছে ২৫ হাজার বছরের ইতিহাস। বয়সে মিশরের পিরামিড এই পিরামিডের কাছে নেহাতই শিশু।  মিশরে অনেকেই বিশ্বাস করেন, পিরামিড মানুষের তৈরি নয়, ভিন্‌গ্রহের প্রাণীদের তৈরি।  এ রকমও প্রচলিত আছে যে, জাদুবলে পাথরে ওজন শূন্য করে ফেলে সেগুলি পর পর সাজিয়ে পিরামিড বানানো হয়েছিল। মিশর বিশেষজ্ঞদের মতে খ্রিস্টের জন্মের প্রায় ২ হাজার ৭০০ বছর আগে তৈরি হয়েছিল বিখ্যাত গিজা পিরামিড। এর কাছাকাছি সময়েই তৈরি হয় জোসেরের পিরামিড।  ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সবুজ দিয়ে মোড়া এক পাহাড়ি অঞ্চল। এর মাঝে ইতিউতি পড়ে থাকতে দেখা যায় ছোটবড় অসংখ্য রহস্যময় প...

A man with a firearm was arrested in front of Obama's house

  ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরকসহ টেলর ট্যারান্টো (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় বারাক ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  খবর: দ্য ইন্ডিপেন্ড পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন।  পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।  এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙ...

Young man arrested for leaking Pentagon documents

  পেন্টাগনের গোপন নথি ফাঁসকারী তরুণ গ্রেপ্তার অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোপন সামরিক ও গোয়েন্দা নথি ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই তরুণের নাম জ্যাক ডগলাস টিশেরা। সে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।  গোপন নথি ফাঁসের এ ঘটনা যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী তার মিত্রদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল এজেন্টরা টিশেরাকে তার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারের পরপরই শর্টস, টি-শার্ট ও কেডস পরা টিশারাকে দ্রুততার সঙ্গে একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। ডাইটন ম্যাসাচুসেটসের বোস্টন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে একটি গাছপালাময় ছোট শহর।  শহরটিতে মাত্র আট হাজার লোকের বাস। এক সপ্তাহ আগে এই তথ্য ফাঁসের কথা প্রথম বিস্তারিতভাবে জানা যায়। এতে মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কথা এবং ইউক্রেইনের সামরিক দুর্বলতা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।  ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগই সামাজিক যোগাযোগ মা...