প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
একটি পেঁয়াজের ওজনই যখন ৯ কেজি! কাটতে গিয়ে চোখে জল এলেও খাবারের স্বাদে বৈচিত্র্যের জন্য পেঁয়াজ ব্যবহার সর্বজনবিদিত। এদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্যতম পেঁয়াজ। দেশি পেঁয়াজ আকারে ছোট, তুলনামূলক বড় আকৃতির হয় ভারতীয় পেঁয়াজ। মাঝে সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশে তুর্কি পেঁয়াজও দেখা গেছে । কিন্তু যদি কখনো জানা যায় যে একটা পেঁয়াজের ওজনই ৯ কেজি, তাহলে চোখ কপালে উঠতেই পারে! সম্প্রতি এমন এক পেঁয়াজের দেখা মিলেছে ব্রিটেনে। যুক্তরাজ্যের এক মালি প্রায় ৯ কেজি ওজনের একটি পেঁয়াজ উৎপাদন করেছেন। শিগগিরই এটি বিশ্বের সর্বোচ্চ ওজনের পেঁয়াজের স্বীকৃতি পেতে পারে। আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে আয়োজিত হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো নামের প্রদর্শনীতে ৯ কেজি ওজনের পেঁয়াজটি প্রদর্শিত হয়। প্রদর্শনীর প্রথম দিনে পেঁয়াজটির ওজন ৮দশমিক ৯৭ কেজি, যা নতুন বিশ্বরেকর্ড গড়তে পারে। বিরাট আকারের পেঁয়াজটি নিয়ে হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ পোস্টও দিয়েছে। সেখানে দেখা য...