রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
বিবাহবিচ্ছেদ চাওয়ায় হতাশা স্ত্রী-সন্তান-শাশুড়িসহ ৭ জনকে হত্যা করে আত্মহত্যা যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে মাইকেল হাইট নামের (৪৫) এক ব্যক্তি স্ত্রী, পাঁচ সন্তান ও শাশুড়িকে গুলি করে হত্যা করেছেন। এরপরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন। স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করায় হতাশা ও ক্ষোভ থেকে এমন ভয়ানক কাজ করেছেন হাইট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এসব তথ্য জানায়। এর আগে, বুধবার (৪ জানুয়ারি) ইউটাহ’র ইনোক সিটি এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ শিশুসহ ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মাইকলে হাইটের স্ত্রী তৌশা হাইট (৪০), শাশুড়ি গেইল আর্ল (৭৮) ও ৪ থেকে ১৭ বছর বছর বয়সী তিন মেয়ে ও দুই ছেলে। ইনোক সিটির ম্যানেজার রব ডটসন জানান, বেশ কয়েকদিন ধরে ওই বাড়ির কাউকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে বাড়িতে প্রবেশ করে দেখতে পায়, পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। পরে পুলিশ বাসা থেকে মরদেহগুলো বের করে আনে। এনোকের পুলিশ প্রধান জ্যাকসন আমেস বৃহস্পতিবার এক সংবাদ স...