রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমান সেনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মার্কিন বিমান সেনা। স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কান্ড ঘটান ওই সেনা-সদস্য। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য (ডিউটি এয়ারম্যান)। অন্যদিকে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দূতাবাসের বাইরে শরীরে আগুন দেন ওই ডিউটি এয়ারম্যান। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়া ওই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর পর লোকটিকে স্থানীয় একটি হা...