প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাহি স্বামীসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র নায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভি...