প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
দুইটি উপ নির্বাচনে নৌকা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ও পৌরসভা) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল , উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বাংলাদেশ আওয়ামী এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এই নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করার জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্...