প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্ন্তগত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। শনিবার ১২ ঘন্টার মধ্যে পৃথক পৃথক দু’ কমিটি অনুমোদন দেয়ার পর রাতেই তা স্থগিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান বির্তক। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বিশাল উপজেলা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ বছর আগে। ওই সম্মেলনে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে এ্যাড আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা শাহদাত হোসেন খুররমকে পরাজিত করে বিজয়ী হন। এর আগেও এ্যাড. আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও ৩ বছরের পুর্ণাঙ্গ কমিটি আটকে আছে ৪ বছর ধরে। সম্মেলনের পর পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের চেষ্টা করা হলেও দলীয় আভ্যন্তরিণ কোন্দলের কারণে তা অনুমোদন হয়নি। এমনকি বিষয়টি নিয়ে জেলা...