প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নিবন্ধন পেতে ‘বাহারি’ নামের রাজনৈতিক দলের আবেদন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের নতুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তির মেয়াদ শেষ হচ্ছে রোববার (৩০ অক্টোবর)। নিবন্ধন পেতে ইতোমধ্যে ৪০টির মতো রাজনৈতিক দল আবেদন করেছে। শেষ দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ইসি সূত্রে জানা গেছে। এবার আগ্রহী দলগুলোর মধ্যে জামায়াতের সাবেক নেতাদের সম্পৃক্ততা থাকায় বিডিপি ও এবি পার্টি আলোচনায় রয়েছে। এছাড়া বাহারি নামে একাধিক দল আবেদন করেছে নিবন্ধনের জন্য। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন দল নিবন্ধন চলমান প্রক্রিয়া উল্লেখ করে ইসি জানিয়েছে, শর্ত পূরণ করতে পারলে আবেদনকারীদের নিবন্ধন দেওয়া হবে, না হলে নিবন্ধন পাবে না। কতগুলো দল আবেদন করেছে এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার আবেদন জমা দেওয়া শেষ হলে বিষয়টি বলা যাবে। তবে কমবেশি ৪০টির মতো দলের আবেদন এ পর্যন্ত ইসিতে জমা পড়েছে। ‘বাহারি’ নাম : এবার যেসব দল নিবন্ধন পেতে আবেদন করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- মুসকিল লীগ, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), ...