Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label bomb explosion

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

7 people died in a roadside bomb explosion in Afghanistan

  ৭ জনের মৃত্যু আফগানিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।  স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন।  মাজার-ই-শরীফের বলখ পুলিশ বিভাগের কর্মকর্তা আসিফ ওয়াজিরি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি কার্টে রাখা হয়েছিল। বাসটি আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৪ জন।  এছাড়া, চলতি বছরের মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএসআইএস ওই হামলার দায় স্বীকার করে।  আফগানিস্তানের সাম্প্রতিক সহিংসতার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবরে সংঘটিত হওয়া ওই হামলায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন কমপ্লেক্সে একটি মসজিদে চারজন নিহ...