রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৯৬ ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৯৬ ঘণ্টা আটকে ছিলেন এক তরুণ। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। শুক্রবার সকালে ধ্বংসস্তূপে তাকে খুঁজে পান উদ্ধারকারীরা। ২৬ বছর বয়সী এই তরুণের নাম আলবার্ট স্যাচমা । আল জাজিরা অ্যারাবিক চ্যানেল বলছে, তুরস্কের কাহরামানমারাসের দলগাদেরোগলু জেলায় একটি ভবন ভেঙে পড়লে তিনি সেখানে আটকা পড়েন। উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে এসেছেন। এই তরুণকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। দুই দেশে বহু মানুষ হতাহত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার জানান, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজ