রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
Bankruptcy in America one after the other! What is Biden's message to deal with the situation? আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বিপর্যয়ের জন্য যাঁরা দায়ী, তাঁদের শাস্তির হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, এর জন্য প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাঙ্ক ছিল সিলিকন ভ্যালি। গত শুক্রবার ব্যাঙ্কটি বন্ধ হয়ে গিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়ার পর ব্যাঙ্কের গচ্ছিত অর্থ অধিগ্রহণ করেছে সরকার। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, একেই খুচরো ব্যাঙ্কিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে। সিলিকন ভ্যালি প্রসঙ্গে রবিবার রাতে একটি বিবৃতিতে বাইডেন বলেন, ‘‘আমাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পদকে রক্ষা করার জন্য কী ভাবে ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করব। একইসঙ্গে, যাঁরা এই ব্যাঙ্কিং ব্যবস্থার বিপর্যয়ের জন্য দায়ী, তাঁদের জবাবদিহি করতে হবে।’’ সিলিকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। বহু মানুষ এই ব্যাঙ্কের উপর ভরসা করে তাঁদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। কিন্তু সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে যাওয়া...