Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Heavy #rains #kill #China

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Heavy rains kill 10 in China

 চীনে ভারী বর্ষণে ১০ জন নিহত হয়েছে চিনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  এএফপির প্রতিবেদনে বলা হয়,গত ১ জুন হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এখন পর্যন্ত প্রায় প্রদেশটি ২ হাজার ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  গৃহহীন হয়ে পড়েছে দুই লাখ ৮৬ হাজার মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  হুনান প্রদেশের কর্মকর্তা লি দাজিয়ান বলেন, এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।  বৃহস্পতিবার(০৯ জুন) একটি বিবৃতিতে হুনান প্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হুনান প্রদেশের ১৭ লাখ ৯০ হাজার মানুষ।  চিনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা সাধারণ ঘটনা। এ অঞ্চলগুলোতে গ্রীষ্ম মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। গত বছর চীনের মধ্যাঞ্চলে বন্যায় তিন শতাধিক মানুষ ন...