প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তান্ডাব খলিস্তানিদের! উঠল ভারত বিরোধী স্লোগান আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভ দেখালেন খলিস্তানিরা। বুধবার সান্টা ক্লারায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা। সেই সময়েই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খলিস্তানিরা। তবে গান্ধী পরিবার বিরোধী স্লোগানের মধ্যেও ঠান্ডা মাথায় খলিস্তানিদের কথা শুনতে চান রাহুল। প্রসঙ্গত, সাধারণ নাগরিকের মতোই আমেরিকা সফরে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। পাঁচদিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথমদিনেই ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান। ‘মহব্বত কি দুকান’ নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই ঢুকে পড়ে খলিস্তানিরা। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল। তবে গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা যায়। স্লোগান শেষ হতে তিনি বলেন, “আপনাদের স্বাগত জানাই। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালবাসি। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবি...