Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Nasima #India

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Indian couple convicted in arms case in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির দন্ড চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির পৃথক পৃথক কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গত বুধবার (৩০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম। কলাবতী চৌধুরী (৪৮) কে ১০ ও তার স্বামী রাম বিলাস (৫৮) কে ৭ বছর করে কারাদন্ডে দন্ডিত করে এ রায় প্রদান করেন।  দন্ডপ্রাপ্তরা হলেন, ভারতের মালদহ জেলার গৌরামারী ধুমবালু কলোনী গ্রামের রাম বিলাস চৌধুরীর স্ত্রী কলাবতী চৌধুরী ও একই গ্রামের মৃত রাম পরিয়াক চৌধুরীর ছেলে কলাবতীর স্বামী রাম বিলাস।  আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর দুপুরে র‌্যাবের একটি দল ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা বিওপির পাশে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক কলাবতী চৌধুরী ও রাম বিলাসকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের এসআই ইউসুফ আলী ভূইয়া বাদি হয়ে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকতা এস আই শ্যামল কুমার সরদার একই সালের ২৮ নভেম্বর তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য...

India will now complete unfinished projects in Afghanistan, claims the Taliban

 ভারত এবার আফগানিস্তানের অসম্পূর্ণ প্রকল্পগুলি শেষ করবে, দাবি তালিবানের আফগানিস্তানের ৩৪টি প্রদেশেই কোনও না কোনও পরিকাঠামো নির্মাণ করেছে ভারত। এখনও হাতে রয়েছে বেশ কিছু প্রকল্প। কিন্তু স্বাভাবিক ভাবেই দেশটি তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্প আর সম্পূর্ণ করা যায়নি। এবার তালিবান জানিয়ে দিল, ভারত আফগানিস্তানে তাদের অসমাপ্ত অন্তত যে ২০টি প্রকল্প রয়েছে তা সম্পূর্ণ করার কাজ শুরু করতে পারে।  ২০২১ সালে আগস্টে তালিবান কাবুল দখল করার পরই সেদেশের দূতাবাস থেকে ভারতীয় প্রতিনিধিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর গত জুনেই কাবুলে নতুন করে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে। পরে আগস্ট মাসে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, সেদেশে ভারতের কূটনৈতিক উপস্থিতি তৈরি হয়েছে নতুন করে। এবার তারা অসমাপ্ত প্রকল্পগুলি সম্পূর্ণ করুক। এবার ফের আফগানিস্তানের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রকের তরফেও একই কথা বলা হল।  ৯/১১ পরবর্তী অধ্যায়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপিত হয়। তারপর থেকে সেদেশের সব প্রদেশেই বিনিয়োগ করেছে ভারত। হাইওয়ে থেকে আফগান পা...

Nasima, the daughter of a sex worker, is an adviser to the Human Rights Commission in India

 ভারতে মানবাধিকার কমিশনের উপদেষ্টা যৌনকর্মীর মেয়ে নাসিমা যৌনকর্মীর মেয়ে। তাই নাসিমা যখন এক মনে পড়াশোনা করত, যৌনপল্লির প্রতিবেশীরা বলতেন, “পড়াশোনা শিখে কী করবি? সেই তো দেহ বেচেই খেতে হবে।” তরুণী নাসিমার এখনও মনে পড়ে রাত বাড়লে বাড়িতে পুলিশ আসত। আর ঠাকুমা তখন তাঁর হাতে বই তুলে দিয়ে ভিতরের ঘরে গিয়ে পড়াশোনা করতে বলতেন। সেই নাসিমাই এখন জাতীয় মানবাধিকার কমিশনের ১৩ জন উপদেষ্টার অন্যতম। যৌনপল্লির নাবালিকা-সহ প্রান্তিক স্তরের মেয়েদের সমাজের মূলস্রোতে ফেরানোর কাজে তাঁর উপরেই আস্থা রেখেছে মানবাধিকার কমিশন।  বিহারের মুজফ্ফরপুরের চতুর্ভুজ স্থান এলাকার একটি যৌনপল্লিতে জন্ম নাসিমার। জীবনে বহু ঝড়ঝাপটার মোকাবিলা করা নাসিমা উচ্চশিক্ষা শেষ করার পর তৈরি করেন ‘পারচম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার মাধ্যমেই যৌনকর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং যৌনকর্মীর সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করার কাজ করতেন তিনি। নাসিমার সেই কাজকে স্বীকৃতি দিল মানবাধিকার কমিশন।  মানবাধিকার কমিশনের উপদেষ্টা হওয়ার পর সংবাদ মাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সম্মানিত। ছোট পরিসরে আমি যে কা...