Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label biden

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

There is no question of withdrawing Biden's candidacy: White House

  বাইডেনের প্রার্থিতা প্রথাহের প্রশ্ন আসে : হাওয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৩ জুলাই) বাইডেনের মুখপাত্র এ কথা জানান।  সম্প্রতি বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে টিভি বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ সৃষ্টি হয়।   কারণ, টিভি বিতর্কের পর আতঙ্কিত ডেমোক্র্যাটদের মধ্যে নভেম্বরের নির্বাচনের আগে নতুন একজন প্রার্থী দেয়ার বিষয়ে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। এছাড়া, বিতর্কের পর জরিপে ট্রাম্পকে এগিয়ে থাকতেও দেখা গেছে।  এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে জোর দিয়ে বলেছেন, প্রার্থীতা প্রত্যাহারের কোন ইচ্ছে বাইডেনের নেই। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট অবিচল এবং তিনি প্রতিযোগিতা চালিয়ে যাবেন। ’ এছাড়া বাইডেন প্রচারণা এবং দলীয় কর্মীদের সাথে আলোচনায় জোর দিয়ে বলেছেন, তিনি সরছেন না। তিনি বলেছেন, ‘আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে আছি।  আমরা জিততে যাচ্ছি কারণ, যখন ডেমোক্র্যাটর...

Biden is going to visit Israel on Wednesday

  ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এ সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে।  এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন। বাইডেন ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন।  সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে।  এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি, যদিও এটি খুব সংক্ষিপ্ত সফর।  জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন তেল আবিব সফর করবেন। ইস...

Biden's phone conversation with Abbas and Netanyahu

আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েরেলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, বাইডেন ইসরায়েলের জন্য অব্যাহত মার্কিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সে সঙ্গে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার ওপর জোর দিয়েছেন।  বাইডেন জানান, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বয় করছে। হোয়াইট হাউসের তথ্যমতে, বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সব প্রচেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এক সপ্তা আগে ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার পর শনিবারই প্রথম ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে ফোন করেন বাইডেন।  তিনি গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য সহযোগিতা করার আশ্বাস দেন । হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সংঘাত ছড়িয়ে পড়া রোধে অংশিদারদের সাথে সমন্বয় করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিশদ বিবরণ ফোনালাপে দিয়েছেন।  দুই নেতা পশ্চ...

'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph -

  ‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে।  দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে।  আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  মজার ছলে বাইডেন বলেন,  “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজ...

Biden is suddenly returning to the country, the quad meeting is canceled

 হঠাৎ দেশে ফিরছেন বাইডেন, কোয়াডের বৈঠক বাতিল জাপানে জি৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর এবং সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে।  হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার জাপানে জি৭ সম্মেলন শেষ হওয়ার পরপরই দেশের পথ ধরবেন বাইডেন। দেশে ফিরে তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। বাজেট নিয়ে যেন মতৈক্যে পৌঁছানো যায় এবং যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক অঙ্গনে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে ওই বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।  রিপাবলবিকান নেতারাও মনে করছেন, সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এখনো অনেক মতবিরোধ রয়েছে। সমস্যা কী নিয়ে ঘটনা হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে আগামী ১ জুন থেকে দেশটি ৩১ দশমিক ৪ ট্রি...

Is the future of Putin and Biden involved in the Ukraine war?

  ইউক্রেন যুদ্ধে জড়িয়ে গেছে পুতিন ও বাইডেনের ভবিষ্যৎ?  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে গত এক বছরের পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরার ক্ষেত্রে যোজন যোজন দূরে ছিলেন। কারা দায়ী, কারণ ও পরিণতি নিয়ে এর চেয়ে বেশি ভিন্ন অবস্থান তাদের পক্ষে নেওয়া সম্ভব হত না।  কিন্তু একটি জায়গায় তারা উভয়েই একমত হয়েছেন: এই যুদ্ধ ইউক্রেনের ভূখণ্ডে চললেও এর পরিধি আরও অনেক বিস্তৃত। এটি পশ্চিমা ও রাশিয়ার টিকে থাকার লড়াই।  উভয় নেতাই তাদের ভবিষ্যতকে এই যুদ্ধের ফলাফলের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। তারা বলেছেন, প্রতিপক্ষকে অবশ্যই হারতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।  পুতিন ও বাইডেন উভয়েই নির্দিষ্টভাবে উল্লেখ করেননি প্রকৃত জয় আসলে কী হবে অথবা রণক্ষেত্রে লড়াই কেমন চলছে। পুতিন বলেছেন, এই যুদ্ধ রাশিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার, এবং বাইডেন বলছেন, এটি মুক্তির লড়াই।  নিজের ভাষণে গণতন্ত্রের বদলে প্রায়ই মুক্তি শব্দটি ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট।  হোয়াইট হাউজ বলেছে, বাইডেনের ভাষণের লক্ষ্য কখনও পুতিনের ভা...