প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পেন্টাগনের গোপন নথি ফাঁসকারী তরুণ গ্রেপ্তার অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোপন সামরিক ও গোয়েন্দা নথি ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই তরুণের নাম জ্যাক ডগলাস টিশেরা। সে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য। গোপন নথি ফাঁসের এ ঘটনা যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী তার মিত্রদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল এজেন্টরা টিশেরাকে তার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরপরই শর্টস, টি-শার্ট ও কেডস পরা টিশারাকে দ্রুততার সঙ্গে একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। ডাইটন ম্যাসাচুসেটসের বোস্টন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে একটি গাছপালাময় ছোট শহর। শহরটিতে মাত্র আট হাজার লোকের বাস। এক সপ্তাহ আগে এই তথ্য ফাঁসের কথা প্রথম বিস্তারিতভাবে জানা যায়। এতে মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কথা এবং ইউক্রেইনের সামরিক দুর্বলতা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগই সামাজিক যোগাযোগ মা...