Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label world

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Mournful world leaders gather at the Vatican to bid farewell to Pope Francis

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন অন্তত ৫০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১২ জন রাজা-রানী।  পোপ ফ্রান্সিসকে শেষবিদায় জানাতে তার শেষকৃত্যে অংশ নিয়েছেন বিশ্বের অনেক নেতা ও রাজপরিবারের সদস্যরা। সবার পরনে দেখা গেছে কালো পোশাক।  শোকাহত হৃদয়ে তারা ক্যাথলিক ধর্মগুরুকে বিদায় জানাচ্ছেন। শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১৩০টি বিদেশি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে ৫০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১২ জন রাজা-রানী রয়েছেন।  ফক্স নিউজের খবরে বলা হয়েছে, বিশিষ্ট বিশ্বনেতাদের মধ্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন।  বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন।  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়াসহ আরো রয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি...

US imposes highest import tariffs since World War I, fears of global trade war

  প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন।  বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।  কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ।  ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও।  যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে।  আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে।  মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...

Half dog, half wolf! Price 500 million! An Indian man bought the world's most expensive sarma

অর্ধেক কুকুর, অর্ধেক নেকড়ে! দাম ৫০ কোটি! বিশ্বের সবচেয়ে দামি শর্মা কিনলেন এক ভারতীয় ব্যক্তি একটি কুকুরের দাম ৫০ কোটি টাকা, ঠিকই পড়ছেন। ৫০ কোটি। নাম ক্যাডাবম্ব ওকামি। বিশ্বের সবচেয়ে দামি পোষ্য হিসাবে সারমেয় জগতের মুখ উজ্জ্বল করছে এই কুকুর।  বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কুকুরটি। কুকুরটিকে কিনেছেন বেঙ্গালুরুর একজন বিখ্যাত ডগ ব্রিডার এস সতীশ। বিশেষজ্ঞদের মতে, ক্যাডাবম্ব ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর।  বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেফার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রিড। এহেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী চেহারার।  মাত্র আট মাস বয়সেই কুকুরটির ওজন ৭৫ কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাবম্ব।   ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটিকে কিনেছেন সতীশ। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান। এই বিশাল মূল্য এটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে।  ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন। এর আগেও বিভিন্ন বিরল প্রজাতির ক...

The government will be strict in issuing visas to the guests of some countries including Syria in the World Ijtema

বিশ্ব ইজতেমায় সিরিয়াসহ কয়েকটি দেশের অতিথিদের ভিসা দিতে কঠোর থাকবে সরকার আসন্ন বিশ্ব ইজতেমায় সিরিয়া, লেবানন কয়েকটি দেশের অতিথিদের ভিসা দিতে কঠোর থাকবে সরকার। যেসব দেশের উগ্র ধর্মীয় গোষ্ঠী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, ওই সব দেশের অতিথিদের বাংলাদেশে আসার ব্যাপারে তাবলিগ জামাত শুরাকে নিরুৎসাহিত করা হয়েছে।  অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে কয়েকটি দেশের আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের পর ভিসা দিতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  সম্প্রতি বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।  সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো দেশগুলোর অতিথিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সরকার কঠোরতা অবলম্বন করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।  সভায় সিদ্ধান্ত হয়, সব বিদেশি মেহমানদের তালিকা, নাম,...

Bangladesh in the group stage of World Cup qualifiers

  বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মন ভরাতে পারছে না। তবে বিশ্বকাপ বাছাইয়ের প্রাক বাছাই পর্বে ঠিকই মান রেখেছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপকে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে খেলার সুযোগ। প্লে অফ পর্বের হোম ম্যাচে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমার্ধে মালদ্বীপের বিপক্ষে আগে গোল পেলেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। শুরুতে রাকিব হোসেন গোল করেছিলেন।  তার পর বিরতির আগে সমতায় ফেরে মালদ্বীপ। বিরতির পর ফাহিমের গোলেই পূরণ হয় মূল বাছাই পর্বে খেলার স্বপ্ন। তাতে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর আবারও ঘরে মাঠে মালদ্বীপকে বধ করলো বাংলাদেশ। ঢাকার ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন আগামী এক বছর নির্ভার।  বিশ্বকাপ বাছাইয়ে পরের পর্বে গ্রুপ আই-তে এখন ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাদের গ্রুপে আছে ফিলিস্তিন, লেবানন ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি হতে যাচ্ছে ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের কাবরেরা সাদের ওপর ভরসা রেখে একাদশ ঘোষণা করেছিলেন। সাদ একাদশে ঢুকলে কপ...

The world will soon face a terrible epidemic! There is a lot of excitement around the researchers' fears

  শিগগিরই ফের ভয়ংকর অতিমারীর মুখে পড়বে বিশ্ব! গবেষকদের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য নয়া ভ্যারিয়েন্টের প্রভাবেই বাড়ছে ফের করোনা ভাইরাস। দেশের দৈনিক কোভিড আক্রান্ত বাড়তে বাড়তে ১১ হাজার টপকে গিয়েছে। স্বাভাবিক ভাবেই নতুন করে করোনার চোখরাঙানিতে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল আরেক আশঙ্কা।  আগামী দশকেই ফের কোভিডের মতোই মারণ ভাইরাসের প্রাদুর্ভাবে অতিমারীর মুখে পড়তে পারে বিশ্ব। এমনটাই দাবি লন্ডনের এক স্বাস্থ্য বিশ্লেষক ফার্মের।  ‘এয়ারফিনিটি লিমিটেড’ নামের ওই ফার্মের দাবি, আগামী দশকে অতিমারী হওয়ার সম্ভাবনা ২৭.৫ শতাংশ। কিন্তু কেন তৈরি হচ্ছে এমন আশঙ্কা?  গবেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক ভ্রমণের পরিমাণ বৃদ্ধি, জনসংখ্যার লাফিয়ে বাড়ার পাশাপাশি ‘জোনোটিক ডিজিজ’ অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের মতো ক্ষতিকর জীবের দ্বারা সৃষ্ট অসুখের বাড়বাড়ন্তের ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।  কিন্তু এর কি কোনও আগাম প্রতিকার সম্ভব নয়?  সেক্ষেত্রে অবশ্য আশার কথাই শুনিয়েছে লন্ডনের ফার্মটি। তারা জানিয়েছে, নতুন কোনও ক্ষতিকর অণুজীব আবিষ্কার হলেই ১০০ দিনের মধ্যে তার প্রতিষেধক তৈরি করতে হবে...

The happiest country in the world is Switzerland, the poorest is Zimbabwe

  বিশ্বের সবচেয়ে সুখি দেশ সুইজারল্যান্ড, সবচেয়ে গরিব  বিশ্বের গরিব ও দুর্দশাগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবোয়ে।  তালিকার নীচে রয়েছে সুইজারল্যান্ড, যার অর্থ তার নাগরিকরা সবচেয়ে সুখি।  বুধবার (২৪ মে) প্রকাশিত প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যানককের তৈরি বার্ষিক দুর্দশা সূচকে (এইচএএমআই) এ তথ্য জানানো হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদের হার-সহ একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক দুর্দশা সূচক (এইচএএমআই) তৈরি করা হয়।  ইউক্রেন, সিরিয়া ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে পেছনে ফেলে মুদ্রাস্ফীতিতে জর্জরিত জিম্বাবোয়ে অর্থনৈতিক অবস্থার দিক থেকে এক নম্বর দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।  ক্রমতালিকার জন্য মোট ১৫৭টি দেশকে বিশ্লেষণ করা হয়। তালিকার প্রথম ১৫টি দেশ হল- জিম্বাবোয়ে, ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও ঘানা। সুইজারল্যান্ডের পর দ্বিতীয় সুখী দেশ কুয়েত।  তারপরে যথাক্রমে: আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়...

What is going to happen in the world on Friday, 15 Ramadan?

  ১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? কী ঘটতে যাচ্ছে ১৫ রমজান? পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সর্বত্র একই আলোচনা চলছে। এ সম্পর্কে কোরআন-হাদিসের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আছে কি?  বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। ১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? বিশেষ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এবারের রমজান শুক্রবার দিয়ে শুরু হওয়ায় এ বিভ্রান্তি আরও বেশি ছড়াচ্ছে। কিন্তু একটি বিষয় বোধগম্য নয় যে, সৌদি আরবসহ অনেক দেশে শুক্রবার রোজা শুরু হয়নি এবং ১৫ রমজানও শুক্রবার নয়। তবে কি তারা এর ব্যতিক্রম? তারা পৃথিবীর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাবে? সম্প্রতি ছড়িয়ে পড়া পৃথিবী ধ্বংসের বিষয়টি একটি গুজব।  কেননা কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ইমাম মাহদির আত্মপ্রকাশ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত ভবিষ্যদ্বাণীর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাস হলো শেষ জমানায় প্রতিশ্রুত ইমাম মাহদির আবির্ভাব সত্য। ইমাম মাহদি নবি-পরিবার থেকেই হবেন।  হাদিসে পাকে এসেছে- হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল...

Iraq's camel wins 'beautiful' camel contest

   ‘সুন্দরী’  উট প্রতিযোগিতায়, জয়ী হলো ইরাকের উট সৌদিতে হয়ে গেলো ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল।’ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৩২টিরও বেশি উট। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট।  গত রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৫টি উট অংশ নেয়। তাদের মধ্যে ৯টি ইরাকের, ২টি মিশরের এবং ইয়েমেন, লিবিয়া, ব্রিটেন ও ভারতের ১টি করে।  ইরাকের ওয়াতবান জাবো আব্বাস আল-রাফি প্রথম হওয়ায় খুবই আনন্দিত। তিনি বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এই উৎসব আজ অনেক দেশের অংশগ্রহণে একটি বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে।’  লিবিয়া থেকে উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আহমেদ মোহাম্মদ আম্মা কুনেইদি। তিনি দ্বিতীয় হয়েছেন। মিশরের আমর মোহাম্মদ শেবল আল-জারিয়া এবং লোতফি আল-সাইদ ফৌদা তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন। ইরাকের আরেকজন আবদুল্লাহ বিন দাহি আল-তোবি পঞ্চম স্থান অর্জন করেছেন সুন্দরী প্রেতিযোগিতায়।  লিবিয়ার উট মালিক সমিতির প্রধান আহমেদ মোহাম্মদ বলেন, তিনি এই প্রতিযোগিতায় অংশ ন...

http://zipansion.com/38YG9