Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Turkey

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The whole family is walking with two hands and two legs, listening to the scientists in conflict

  দু’হাত, দু’পায়ে ভর দিয়ে চলেন পরিবারের সকলে, শুনে দ্বন্দ্বে বিজ্ঞানীরা বিবর্তনের নিয়ম মেনে চার পায়ে হাঁটা আদিম যুগের মানব থেকে নিয়ানডারথালদের উদ্ভব ঘটেছিল। তার আরও হাজার কোটি যুগ পর সভ্য হোমোসেপিয়েন্স মানুষেরা নিজের দুই পায়ে ভর দিয়ে পৃথিবীর বুকে হেঁটে বেড়াতে শেখে।  এখন বাঁদর, হনুমান বা শিমপাঞ্জি ছাড়া চার পায়ে হাঁটতে দেখা যায় না কাউকে। তবে বিজ্ঞানীরা বলছেন, তুরস্কে এমন একটি পরিবার রয়েছে, যাঁরা বিবর্তনবাদের সূত্র না মেনে এখনও দুই হাত এবং দুই পায়ে ভর দিয়ে অনেকটা ভালুকের মতোই চলাফেরা করেন।  ২০০৬ সালে বিবিসি-র তৈরি একটি তথ্যচিত্রে প্রথম বার সেই ‘উলাস পরিবার’কে সভ্য মানুষের গোচরে নিয়ে আসা হয়।  ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’-এর বিবর্তন বিষয়ক মোনোবিদ নিকোলাস হামফ্রে প্রথম লক্ষ করেন, ওই উলাস পরিবারে জন্ম নেওয়া ১৮ জন শিশুর মধ্যে ৬ জনেরই জন্মগত ‘ত্রুটি’ রয়েছে।  আর সেই ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের মধ্যে দু’পায়ে হেঁটে চলার কোনও বৈশিষ্ট্যই নেই। তিনি বলেন, “কল্পনার জগৎ যতই বড় হোক না কেন, আমরা কোনও দিনই এমনটা ভাবতে পারি না যে, মানুষ আবার পশুর মতো আচরণ করবে। তুরস্কে বসবাসকারী বিশেষ ...

Turkey rescued alive after being trapped for 96 hours in the rubble of a collapsed building

  তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৯৬ ঘন্টা   আটকে থাকার পর জীবিত উদ্ধার তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৯৬ ঘণ্টা আটকে ছিলেন এক তরুণ। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়।  সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। শুক্রবার সকালে ধ্বংসস্তূপে তাকে খুঁজে পান উদ্ধারকারীরা। ২৬ বছর বয়সী এই তরুণের নাম আলবার্ট স্যাচমা ।  আল জাজিরা অ্যারাবিক চ্যানেল বলছে, তুরস্কের কাহরামানমারাসের দলগাদেরোগলু জেলায় একটি ভবন ভেঙে পড়লে তিনি সেখানে আটকা পড়েন।  উদ্ধারকারীরা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে এসেছেন। এই তরুণকে হাসপাতালে নেওয়া হয়েছে।  ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  বহু ভবন ভেঙে পড়েছে। দুই দেশে বহু মানুষ হতাহত হয়েছেন।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার জানান, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  তথ্যসূত্র: বাংলানিউজ

Death toll from a powerful earthquake in Northern Syria and Turkey exceeds 4,300

মোঃ হারুন অর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রবল এক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের পর থেকে দুটি দেশেই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়েছে।  সোমবার স্থানীয় সময় ভোররাতে লোকজন যখন ঘুমিয়ে ছিল তখন তুরস্কের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে।  এরপর থেকে ২০টিরও বেশি পরাঘাত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৬ দশমিক ৬ মাত্রার ছিল।  কিন্তু সোমবার স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়, কর্মকর্তারা এটিকে নতুন আরেকটি ভূমিকম্প বলে শনাক্ত করেছেন।  তারা জানিয়েছেন, এটি কোনো ‘পরাঘাত ছিল না’।  দেশটির দুর্যোগ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ২৯০০ ছাড়িয়ে গেছে আর আহত ১৫ হাজারেরও বেশি।  প্রতিবেশী সিরিয়া জানিয়েছে, তাদের এখানে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। দুই দেশ মিলিয়ে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা...