রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এ সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে। এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন। বাইডেন ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি, যদিও এটি খুব সংক্ষিপ্ত সফর। জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন তেল আবিব সফর করবেন। ইস...