Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label five

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Trump fined five thousand dollars, sent to prison

 ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনো কর্মীকে নিয়ে কথা বলতে পারবেন না তিনি।  আদালত অবমাননায় শুক্রবার (২০ অক্টোবর) ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এ আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।  নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় এক কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।   আপত্তিকর ওই পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। একইসাথে ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়।  কিন্তু তার প্রচারণামূলক সাইটে পোস্টটি রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন। শুক্রবার (২০ অক্টোবর) কোর্টরুমে বিচারক বলেছেন, সাবেক প্রেসেডেন্...

Indian teenager in Guinness book for five feet long hair

  পাঁচ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের কিশোর সিদাকদীপ সিং চাহাল। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত কখনো চুল কাটেননি তিনি।  ভারতের উত্তর প্রদেশের এই কিশোরের চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সি এই কিশোর। চুল পরিষ্কারের জন্য মা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় চাহালকে।  সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয় তাকে। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই চাহাল একদিনের মতো সময় লেগে যায়। এই কিশোর শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার ও তার অনেক বন্ধু শিখ। তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।  গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে তাকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন সিদাকদীপ সিং চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন চাহাল।- ঢাকা পোস্ট