প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
৮ জিবি র্যামের ফোনে পাঁচ ক্যামেরা এই প্রথম পাঁচ ক্যামেরার ফোন আনছে এলজি। মডেল এলজি ভি ফোর্টি থিঙ্ক। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এলজি ভি ফোর্টি থিঙ্কের ফার্স্ট লুক প্রকাশ হয়। নচ ডিসপ্লে ডিজাইনের এই ফোন গ্লাস ডিজাইনে তৈরি। এর স্লিম বেজেল এবং পি-ওলিড ডিসপ্লে একে অনন্যতা দিয়েছে। এর রিয়ারে আছে তিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দুটি। রিয়ারে রয়েছে ২০,১৬ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ১৪৪০x৩১২০ পিক্সেল। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৬ জিবি র্যামের সঙ্গে আছে ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটি পাওয়া যাবে ২৫৬ জিবি রমে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ব্যাকআপের জন্য এলজির নতুন ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি বাজারে আসলে এর দাম হবে ৮৩৩ ডলার।