Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label shibganj

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Complaint against the head teacher in Shibganj shop vandalism

  শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকানঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাণীহাটি বাজারের সনি এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।  দোকানের ভাড়া বৃদ্ধি নিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি দোকান মালিকের। তবে এ ঘটনায় রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনকে দায়ী করছেন দোকান মালিকরা।  পুলিশ বলছে- লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিকদের দাবি- অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ করলে ক্লাশ বন্ধ রেখের স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে দোকান ভাঙচুর করেছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন।  ক্ষতিগ্রস্থ সনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমাস উদ্দিন বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির জন্য নানা রকম চাপ দিয়ে আসছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন।  অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালে দোকানে পোশাক পরিহিত স্কুলের শিক্ষার্থী ও বহিরাগত লোকজন এসে হামলা ও ভাঙচুর চালায়। এমনকি দোকানের বিভিন্ন পণ্য লুট করে নিয়ে গেছে তারা। ক্ষতিসাধন হয়েছ...

The former councilor of Shibganj municipality was hacked to death

  শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদোয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মর্দানা মহল্লার মাইনুল মাষ্টারের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যা পরে গুরতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।  নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে মারা গেছেন।  এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ১৩ এপ্রিল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় আলম হ...

Reception accorded to the families of freedom fighters and martyred freedom fighters at Shibganj in Chapainawabganj district

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী যেবায়ের আহমেদ,উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম প্রমূখ।  উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের জেলা প্...

Attack on the police from the protest rally of Krishak Dal in Shibganj, 5 injured including the police

 শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা, পুলিশসহ ৫ জন আহত চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ  কৃষকদলের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলায় এক পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। এসময় বিক্ষোভকারীরা কয়েকটি মোটরসাইকেল ও ব্যাংকের জানালার কাছ ভাঙচুরসহ আশপাশের দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসলামি ব্যাংক মোড়ে। জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কৃষকদলের ব্যানারে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবগঞ্জ বাজারের ইসলামি ব্যাংক মোড়ের সামনে সমাবেশ করে।  এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে থানা পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে সমাবেশের পরামর্শ দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়। এসময় পাথচারীসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবা...

Monthly general meeting in Shibganj

 শিবগঞ্জে মাসিক সাধারণ সভা শিবগঞ্জ উপজেলার পরিষদের মে মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।  উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,   সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহদাত হোসেন খুররমসহ অন্যরা।  সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

Discussion meeting on the occasion of the golden jubilee of great independence in Shibganj

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ফেরদৌস মহল বালিকা বিদ্যা নিকেতন মিলনায়তনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহাবাজপুর ইউ’পি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানার সভাপতিত্বে, ইব্রাহিম ও মজিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ও সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক শফিউর রহমান টানু আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী গণ। উক্ত অনুষ্ঠানে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউ’পি সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন বাঙ্গালী জাতির লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাগণ।