প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। নাটকের নাম ‘কুয়াশায় ঘেরা’। গৌতম কৈরির চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। গল্পে দেখা যাবে, প্রভা ও নাঈমের বিয়ে হয়েছে নয় বছর। এরও আগে তাদের দুই বছরের প্রেমের অধ্যায় ছিল।সংসার জীবনে যুক্ত হয়েছে মেয়ে। কিন্তু তাদের জীবন দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিন অন্তর ঝগড়া। দাম্পত্য কলহ শুরু হয় প্রভার জীবনে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ নাটকে আইরিন চরিত্রে দেখা যাবে প্রভাকে অভিনয় করতে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, শামস সুমন প্রমুখ।