Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label america

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Pakistani ambassador in trouble while on vacation in America, sent back from airport

  আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে বিপাকে পাক রাষ্ট্রদূত, ফেরত পাঠানো হল বিমানবন্দর থেকেই তুর্কমেনিস্তানের পাক রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল আমেরিকা। তবে কী কারণে তাঁকে আমেরিকায় থাকতে দেওয়া হল না, তা এখনও স্পষ্ট নয়।  তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল আমেরিকা। তবে কী কারণে তাঁকে আমেরিকায় থাকতে দেওয়া হল না, তা এখনও স্পষ্ট নয়।  কারণ মার্কিন অভিবাসন দফতর সুস্পষ্ট ভাবে কোনও কারণের কথা জানায়নি। খবরের সত্যতা স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকও।  লস এঞ্জেলস শহরে ছুটি কাটাতে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তুর্কমেনিস্তানের পাক রাষ্ট্রদূত কেকে ওয়াগন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে বিমানবন্দরেই আটকান অভিবাসন দফতরের আধিকারিকেরা।  পাকিস্তানের ওই কূটনীতিককে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন অভিবাসন দফতর জানতে পারে যে, ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তানের ...

Britain's prince Trump will leave America Harry - What is the position on the question, said the President

ব্রিটেনের রাজকুমারকেও আমেরিকাছাড়া করবেন ট্রাম্প? হ্যারি-প্রশ্নে অবস্থান কী, জানালেন প্রেসিডেন্ট ব্রিটেনের রাজকুমার হ্যারি আমেরিকায় থাকেন। ব্রিটেন ছেড়ে সেখানে চলে গিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। তাঁদেরও কি ‘অবৈধবাসী’ বলে দেশে ফেরত পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখনই তেমন কোনও ভাবনা নেই তাঁর।  নিউ ইয়র্ক পোস্ট-কে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এখনই ওটা করতে চাই না।  ওঁকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।’’  ২০২০ সালে হ্যারি এবং মেগান ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তাঁরা। পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।  অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার।  নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। ...

'Trump gave birth to me', the daughter of the future president of America was found in Pakistan

‘ট্রাম্প আমার জন্মদাতা’, পাকিস্তানে খোঁজ মিলল আমেরিকার হবু প্রেসিডেন্টের মেয়ে যৌন কেলেঙ্কারি, নির্বাচন পরবর্তী হিংসা, গোপন নথি হাতানোর মতো নানা অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বহুবার বিতর্কে জড়িয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট।  এবার জানা গেল পাকিস্তানে নাকি তাঁর মেয়ে রয়েছে ! সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে।  যেখানে পাকিস্তানি এক নারী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ঝড়ের বেগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।  গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ভোটে ডেমোক্র্যাটদের ধরাশায়ী করে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।  আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ফের একবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন তিনি।  এর মাঝেই এক পাকিস্তানি নারী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। ভিডিওতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসাবে পরিচয় দিয়ে ওই নারীর দাবি, ট্রাম্প তাঁর জন্মদাতা বাবা।    ট্রাম্প তাঁর মাকে দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করেছিলেন।  এমনকি তাঁর মা সন্তানের সঠিকভাবে যত্ন নিতে অক্ষম বলেও সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই ন...

Missile attack on 36 Houthi bases, 6 'friends' next to America and Britain

  ৩৬টি হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ব্রিটেনের পাশে ৬ ‘বন্ধু’ হুথি ঘাঁটিতে যৌথ অভিযান চালিয়েছে ব্রিটেন এবং আমেরিকার। ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। গোপন ঘাঁটি চিহ্নিত করে আমেরিকা ও ব্রিটেন আকাশপথে হামলা চালিয়েছে।  ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, কানাডা, বাহরিন, নেদারল্যান্ডস ডেনমার্ক ও নিউজিল্যান্ড। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘লোহিত সাগরের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের লাগাতার হামলার প্রত্যাঘাত। ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুথি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।’  ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হুথিদের হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদদপুষ্ট হুথিদের পক্ষে জানানো হয়, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে ইসরায়েলপন্থী বাণিজ্যতরিতে।  গত দু’মাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরিতে হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট হুথি জঙ্গিরা। বিভিন্ন দেশের চোখরাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডনে সিরি...

Rahul Gandhi's meeting in America, Tandav Khalistani! Anti-India slogans were raised

  আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তান্ডাব খলিস্তানিদের! উঠল ভারত বিরোধী স্লোগান আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভ দেখালেন খলিস্তানিরা। বুধবার সান্টা ক্লারায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা। সেই সময়েই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খলিস্তানিরা।  তবে গান্ধী পরিবার বিরোধী স্লোগানের মধ্যেও ঠান্ডা মাথায় খলিস্তানিদের কথা শুনতে চান রাহুল। প্রসঙ্গত, সাধারণ নাগরিকের মতোই আমেরিকা সফরে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।  পাঁচদিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথমদিনেই ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান।  ‘মহব্বত কি দুকান’ নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই ঢুকে পড়ে খলিস্তানিরা। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল। তবে গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা যায়।   স্লোগান শেষ হতে তিনি বলেন, “আপনাদের স্বাগত জানাই। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালবাসি। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবি...

Discovery of 'flesh-eating' bacteria in America

  আমেরিকায় সন্ধান ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া। শুনতে অনেকটাই ‘সোনার পাথরবাটি’ প্রবাদটি মনে পড়ে যেতে পারে। কিন্তু সৎিয়ই এমন এক আদ্যপ্রাণীর সন্ধান মিলেছে মার্কিন মুলুকে। তাদের সংক্রমণের মাত্রা এমনই ভয়াবহ যে প্রচন্ড কষ্ট পেতে হয় আক্রান্তকে।  কখনও কখনও এক থেকে দু’দিনের মধ্যেই মারাও গিয়েছেন রোগীরা।  কিন্তু কী এই ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া? আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ দ্য ইউনাইটেড স্টেটস’ জানিয়েছে, এই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। যার দ্বারা আক্রান্ত হলে সেই ব্যক্তিকে অত্যন্ত যত্ন করতে হবে।  তেমন হলে আক্রান্ত অঙ্গটিকে শল্য চিকিৎসা করে বাদও দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৫ জনে ১ জনের মৃত্যু হয়েছে এক থেকে দুই দিনের মধ্যে।  কিন্তু কেন এই প্রাণীগুলিকে ‘মাংসখেকো’ বলা হচ্ছে? আসলে দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রেই সংক্রমণের ফলে সৃষ্ট ক্ষতের আশপাশের মাংস ক্ষয়ে গিয়েছে প্রবল সংক্রমণের ধাক্কায়। যা দেখে বহু মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ব্যাকটেরিয়াগুলি ‘মাংসখেকো’।  ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের এক জার্নাল...

'Pathan' set an example in America, only three Hollywood films in front

যশরাজ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তাঁর ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়ছে। ভারতীয় ছবির সাফল্য পাড়ি দিয়েছে আমেরিকাতেও।  ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। ‘পাঠান’-এ তাঁর অ্যাকশন দেখতে দলে দলে হলে যাচ্ছেন অনুরাগীরা। মুক্তির পর প্রথম কয়েক দিনেই বিপুল টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। গড়ে ফেলেছে একাধিক নজির। গত বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি।  মুক্তির প্রথম ৪ দিনই দেশের বাজারে হাফ সেঞ্চুরি করেছিল ‘পাঠান’। রবিবারও তার অন্যথা হয়নি।  ৫০ কোটির গণ্ডি পেরিয়ে এই ছবি রবিবার দেশে প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে।  দেশে এখনও পর্যন্ত ‘পাঠান’-এর মোট আয় ২৮২ কোটি টাকা। শনি ও রবিবার সপ্তাহান্তেই আরও বেশি করে এই ছবি দেখতে হল ভরিয়েছেন মানুষ।  চতুর্থ দিনে দেশের বক্স অফিসে শাহরুখের ছবির আয় ছিল ৫১ কোটি টাকা। সারা বিশ্বে এই ছবির মোট রোজগার শনিবার পর্যন্ত ছিল ৪২৯ কোটি টাকা। রবিবার এক লাফে ৫০...