Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label fair

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Prime Minister Sheikh Hasina reiterated her promise to hold free and fair elections

  অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  বৈঠক শেষে শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ।  সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ প্রতিমন্ত্রী এ কথা উল্লেখ করেছেন বলে করিম জানিয়েছেন।- বাসস

Bangladesh informed the United States about free and fair elections

  অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করলো বাংলাদেশ স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার (৩ মে) ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম অংশীদার সংলাপে বিষয়টি নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে আলোচনা করেন তিনি।  সংলাপে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত পিটার হাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও হোয়াইট হাউসসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিদেশি পর্যবেক্ষকের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে মার্কিন পক্ষ স্বাগত জানিয়েছে।  বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির চিত্র তুলে ধরেন পররাষ্ট্র সচিব। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো এবং র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার...