Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #new #News #Chapai #usa

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The cost of living is skyrocketing in the UK

 যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয়  মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে। গত মাসে দেশটির মূল্যস্ফীতি তিন দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ বাড়ছে। বুধবার (১৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  জানা গেছে, মার্চে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ছয় দশমিক দুই শতাংশ। মার্চের এই হার ১৯৯২ সালের পর সর্বোচ্চ। তাছাড়া রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন তার চেয়ে বেশি।  অন্যদিকে মাসভিত্তিতে এই বৃদ্ধির হার ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। জ্বালানি, খাদ্য ও আসবাবপত্রের দাম বাড়ায় এমন চিত্র ফুটে ওঠেছে।  দেশটির বাজেট বিশ্লেষকরা জানিয়েছেন, এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। চলমান মূল্যস্ফীতি সরকারের জন্য খারাপ খবর বলেও জানানো হয়েছে।  গত বছর থেকেই যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নজিরবিহীনভাবে বাড়ছে। অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে। ...