রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
যুক্তরাষ্ট্রের একটি এফ-২২ জঙ্গি বিমান আলাস্কার আকাশ থেকে অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। একটি চিনা বেলুন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর সেটিকে গুলি করে নামানোর এক সপ্তাহের মধ্যে শুক্রবার নতুন ঘটনাটি ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, প্রায় একটি ছোট গাড়ির আকারের ওই উড়ন্ত বস্তুটিকে সাইডওয়াইন্ডার ক্ষেপণাস্ত্র দিয়ে নামানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, “এই বস্তুর মালিক কে তা জানিনা আমরা।” এটি কোথা থেকে ওড়া শুরু করেছিল তাও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন অজ্ঞাত বস্তুটিকে গুলি করে নামানোর নির্দেশ দেন, যা হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-২২ জঙ্গি বিমান সাউথ ক্যারোলাইনার উপকূলে একটি চিনা বেলুনকে গুলি করে নামিয়েছিল। এর আগে এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও আংশিক কানাডার ওপর দিয়ে উড়ে গিয়েছিল এ বেলুনটি, যাকে যুক্তরাষ্ট্র সরকার চিনা নজরদারি বেলুন বলে অভিহিত ক...